Saturday , 1 October 2022 | [bangla_date]

বড়বন্দর রেল বাজার মন্দির কমিটির পক্ষ থেকে ভক্ত ও পূন্যার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে দিনাজপুর সদর উপজেলার বড়বন্দর রেল বাজার মন্দির কমিটির পক্ষ থেকে মন্ডপে আসা প্রায় ২ শতাধিক ভক্ত ও পূন্যার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, ডায়াবেটিস পরীক্ষা ও ঔষধ প্রদান করা হয়েছে।
শনিবার সকালে মন্দির অঙ্গণে চিকিৎসা সেবা কর্মসূচির উদ্বোধন করেন বিশেষজ্ঞ চিকিৎসক ও বড়বন্দর রেল বাজার মন্দির কমিটির প্রফেসর ডা. বি কে বোস।
তিনি জানান, সকাল ১০টায় রোগী দেখা শুরু হয়ে চলে দিনব্যাপী। এসময় প্রায় ২ শতাধিক নারী-পুরুষ ভক্তদের বিনামূলে চিকিৎসা পরামর্শ ও ঔষধ প্রদান করা হয়। এছাড়া বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষাও করা হয়।
এসময় বড়বন্দর রেল বাজার মন্দির কমিটির সহ সভাপতি বকুল ব্যানার্জী, সাধারণ সম্পাদক রণজিৎ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাথ, রানা দত্ত প্রমুখ।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক রণজিৎ সাহা জানান, প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে ৫ দিন ব্যাপী ব্যাপক কর্মসুচি গ্রহণ করেছে মন্দির কমিটি। কর্মসুচির মধ্যে সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত ছোটদের সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২ অক্টোবর দুপুর ১ টায় মন্দির অঙ্গনে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে। ৩ অক্টোবর অতিথি আপ্যায়ন ও প্রসাদ বিতরণ। ৪ অক্টোবর রাত ৮ টায় মহিলাদের জন্য উলু ধ্বনী, শঙ্খ ধ্বনী প্রতিযোগিতা এবং ছেলে-মেয়ে উভয়ের অংশগ্রহণে আরতি প্রতিযোগিতা। ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের পর মহিলাদের সিদুর খেলা এবং মিউজিক চেয়ার খেলা অনুষ্ঠিত হবে। প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে বিকাল ৩ টায় শোভাযাত্রা সহকারে পুনর্ভবা নদীর উদ্দেশ্যে যাত্রা।
এছাড়া তিনি আরও জানান, শ্যামা পূজার দিনে দিপাবলী ধামাকা লটারীর পুরস্কার, সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। লটারী ড্র অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭ টায়। বিক্রিত লটারীর অর্থ মন্দিরের উন্নয়নকল্পে ব্যায় করা হবে। মন্দির কমিটির সভাপতি ডা. বি কে বোস অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

পীরগঞ্জে উপজেলা প্রসাশনের প্রেস ব্রিফিং

বীরগঞ্জে ফিল্মি স্টাইলে চাউল বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

দূর্গা পুজা উপলক্ষ্যে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি কার্যক্রম আজ থেকে ১০ দিন বন্ধ

ঠাকুরগাঁওয়ে মামলার বাস্তব প্রতিবেদন না পাওয়ার অভিযোগ অসহায় এক বিধবার, ভুগছেন নিরাপত্তাহীনতায়

বীরগঞ্জে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট বার্তা নিয়ে ভোটের গাড়ি

পীরগঞ্জে ৩ দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ ৩ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ

বিরল-বোচাগঞ্জ আসনে  ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী  প্রচার পরিচালনা উপ-কমিটি গঠন

বিরল-বোচাগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার পরিচালনা উপ-কমিটি গঠন

আইডিইবি মহিলা ও পরিবার কল্যাণ পরিষদ জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল