Saturday , 22 October 2022 | [bangla_date]

বড়বন্দর সমাজ উন্নয়ন সংঘ’র পরিচিতি সভায় স্বরূপ বক্সী বাচ্চু যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় আসক্ত হতে হবে

শনিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী সংগঠন বড়বন্দর সমাজ উন্নয়ন সংঘ (ক্লাব) এর নবগঠিত কার্যকরি পরিষদ এর পরিচিতি ও দিক নিদের্শনা মূলক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের উপদেষ্টা ও সাবেক পৌরসভার কমিশনার কমিটির আহবায়ক আমিনুল করিম আমুর। সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা রঞ্জিত সাহা, বিশিষ্ট সমাজসেবক গৌতম ভৌমিক, মন্দির কমিটির সহ-সভাপতি অনাথ চন্দ্র রায়, সমাজসেবক মোঃ রুস্তম আলী, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বকুল ব্যানার্জী, সমাজসেবক আশিকুর রহমান অপু। স্বাগত বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শাহাজাহান হোসেন সাগর। আরোও বক্তব্য রাখেন মুরাদ আহম্মেদ, মোঃ সোলায়েমান, মোঃ তাজুল হক তাজ ও এ্যাডঃ হাসান ইমাম চৌধুরী নয়ন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিপ্লব কুমার নাগ জয়। সভায় ক্লাবের নতুন কার্যকরি কমিটির সভাপতি ফেরদৌস আহম্মেদ, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ভুলু। সহ-সভাপতি শাহাজাহান সাগর ও কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসেন রুবেল সহ ১৭ বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করা হয় এবং তাদের ফুল দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে স্বরূপ বক্সী বাচ্চু বলেন, মাদকের নেশায় আসক্ত না হয়ে যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় আসক্ত হতে হবে। যুব সমাজ উন্নয়নের মূল চাবিকাঠি সেই ক্লাব সমাজকে বদলে দিতে পারে। এই ক্লাবের যে ঐতিহ্য ছিল তা সবাই মিলে ফিরিয়ে আনতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে মাক্স বিরোধী অভিযান:জরিমানা আদায়

পরিবেশ ও পর্যটন শিল্পকে সমৃদ্ধি করার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ

হরিপুরে ভটভটির চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল আরোহী নিহত

পীরগঞ্জে ট্রন্সফরমার চুরি করে পালানোর সময় দুই যুবক জনতার হাতে আটক

সাবেক ইউ,পি সদস্য ও আওয়ামীলীগ নেতা মোজাহারুল ইসলাম আর নেই

বোচাগঞ্জে খাস পুকুর ইজারা নিয়ে অনিময় ঃ সমবায় কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ

বোচাগঞ্জে খাস পুকুর ইজারা নিয়ে অনিময় ঃ সমবায় কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ

বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কে গেলো এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

বীরগঞ্জে দেবোত্তরের সম্পত্তি ও টাকা আত্মসাত, পরিস্থিতি উতপ্ত, প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন

রাণীশংকৈলে বিশ্ব নদী দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন