Monday , 31 October 2022 | [bangla_date]

ভূয়া ভোটারে নির্বাচন রাণীশংকৈলে ইউএনও সহ ৪ জনকে শোকজ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার
চাপোড় পার্ব্বতীপুর দাখিল মাদ্রাসা ভূয়া ভোটার তালিকা তৈরি করে নির্বাচন ও
আদালত অবমাননার অভিযোগে ২৪ অক্টোবর সোমবার ইউএনও সহ চার জনকে
শোকজ করেছে আদালত।
আদালত সূত্রে জানাযায়, মৌজা বিহীন ২৩৬ জন ভূয়া ভোটার তালিকা অনুমোদন
করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলীকে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব
দেয় এডহোক কমিটির সভাপতি উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান
জুলকার নাইন কবির। মাদ্রসার ভারপ্রাপ্ত সুপার রমজান আলী তার নিঃসন্তান ভ্রাতা
মোজাম্মেল হককে ভোটার করা ও আনিকুল ইসলামের ৭ম শ্রেণী পড়ুয়া কন্যা থাকা
সত্তেও ভোটার না করায় গত ১০ অক্টোবর মাদ্রাসা সুপার রমজান আলী সহ ৬ জনের
বিরুদ্ধে ঠাকুরগাঁও সহকারি জজ আদালতে মামলা করেন অভিভাবক আনিকুল
ইসলাম।
আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদী গনের বিরুদ্ধে সমন জারি করেন। আদালতের
আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রিজাইডিং কর্মকর্তা নির্বাচন অনুষ্ঠিত
করায় গত ২৪ অক্টোবর পুনরায় বিবাদীগণকে শোকজ করেন আদালত। নোটিশ
প্রাপ্তির ৩ দিনের মধ্যে কারন দর্শাইবার জন্য সুপার রমজান আলী, এডহোক
কমিটির সভাপতি উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন
কবির, শিক্ষক প্রতিনিধি হাকিম, প্রিজাইডিং কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা
অফিসার তৈয়ব আলীকে শোকজ করেন।
এব্যাপারে অভিভাবক আনিকুল ইসলাম বলেন,”চাপোড় পাব্বর্তীপুর মাদ্রাসায়
নিয়মিত ৩০-৪০ জন শিক্ষার্থী রয়েছে। ২৩৬ জন ভোটার কিভাবে হলো তা আমাকে
হতবাক করেছে। নিয়োগ বানিজ্য করবেন বলেই মাদ্রাসা সুপার কৌশলে তার
মনোনীত লোকদের ম্যানেজিং কমিটিতে নিয়ে এসেছেন । এছাড়াও মাদ্রাসা
স্থাপনের ক্ষেত্রে ১৫০শতক জমি থাকার নিয়ম থাকলেও সেখানে রয়েছে মাত্র ৪০ শতক
জমি।”
এব্যাপারে মাদ্রসা সুপার রমজান আলী’র সাথে তথ্য চাইতে গেলে তিনি
সংবাদকর্মি দেখে সটকে পড়েন।
এ প্রসঙ্গে সভাপতি উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার
নাইন কবির মুঠোফোনে বলেন, আদালতে সুপার কি প্রতিবেদন দিচ্ছে
দেখাযাবে। তাছাড়া নিঃসন্তানরা কিভাবে ভোটার হয় তা খতিয়ে দেখা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সভাপতি শামশুদ্দীন – সম্পাদক শাহজাহান রাণীশংকৈলে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচন

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর নেতৃত্বে নবগঠিত সরকারের প্রতি হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের অভিনন্দন বার্তা

জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রæপের নবনির্বাচিত সদস্যদের শপথ

খানসামায় যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু গ্রেপ্তার

পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে মানববন্ধন

দিনাজপুরে ভ্যান ভাড়া করে চালক হত্যা ঘটনায় আটক-২

দিনাজপুরে ফেন্সিগ্রীপসহ ৩জন গ্রেফতার

তেঁতুলিয়া প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় তরুণী

পীরগঞ্জে লকডাউন নির্দেশনা অমান্য করায় ৭ব্যক্তি কে ভ্রাম্যমান আদালতের জরিমানা

হাবিপ্রবিতে চারটি হলের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষে আহত-১২জন \ তদন্ত কমিটি গঠন