Tuesday , 18 October 2022 | [bangla_date]

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত শিক্ষার্থীদেরকে শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করেছে জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।

গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে পাথর খনি এলাকাবাসীদের জন্য স্থাপিত জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর সমাজ কল্যাণ সংস্থা জিটিসি চ্যারিটি হোম কার্যালয় থেকে খনির শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২জন শিক্ষার্থীকে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়েছে।
জিটিসি চ্যারিটি হোমে উচ্চ শিক্ষায় অধ্যায়নরত খনি শ্রমিকদের সন্তানদের ৫২জন শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে তুলে দেন জিটিসি’র নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকীএর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন।
পরে ননএমপিও ভুক্ত মধ্যপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের জন্য বিগত মাসগুলোর আর্থিক সহায়তার ধারাবাহিকতার অংশ হিসেবে চলতি অক্টোবর মাসের জন্য কলেজ অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমানের হাতে আর্থিক অনুদানের চেকও প্রদান করা হয়।

উল্লেখ্য, মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষনাবেক্ষন এবং উৎপাদন কাজে নিয়োজিত দেশীয় একমাত্র মাইনিং কোম্পানী জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড ও বেলারুশ কোম্পানী ট্রেস্ট এস এস এর যৌথ প্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) তাদের অধীনে কর্মরত খনি শ্রমিকসহ সংশ্লিষ্ট এলাকাবাসীর মাঝে সেবামূলক এবং সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের মাঝে শিক্ষা উপবৃত্তি এবং বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবা প্রদানসহ খনির এলাকাবাসীর জন্য বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনায় “জিটিসি চ্যারিটি হোম” স্থাপন করেছে। খনি এলাকায় সামজিক বিভিন্ন কর্মকান্ডে অংশ গ্রহন বাড়াতে এলাকার বিভিন্ন মহলের সহযোগিতা কামনা করেছে জিটিসি কর্তৃপক্ষ। জিটিসি’র স্থাপিত চ্যারিটি হোমে একজন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা সপ্তাহে ৫দিন খনি এলাকার মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বাংলাদেশ কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রাণীশংকৈলে  অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রাণীশংকৈলে অনুষ্ঠিত

দিনাজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত মাননোন্নয়নে প্রশিক্ষন

রোটারি ইন্টারন্যাশনাল এর সর্বোচ্চ সম্মাননা ” এভিনিউ অফ সার্ভিস “এওয়ার্ড পেলেন রোটারিয়ান তুহিন

হরিপুরে ছেলের হাতে মা খুন !

বীরগঞ্জে এক্স-পাইলটিয়ান  ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বীরগঞ্জে এক্স-পাইলটিয়ান ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

লকডাউনের ৮ম দিনেও ঢাকায় গ্রেফতার সহস্রাধিক

আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করলেন পুলিশ সুপার_ মারুফত হাসান

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের দীর্ঘ দিনের ভোটের আকাক্সক্ষা বাস্তবায়ন করা হবে ——–ইউএনও মারুফ হাসান

পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে খ্যাতিমান ফুটবলার নজরুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন মহলে শোক