Wednesday , 12 October 2022 | [bangla_date]

মেহেনতি মানুষের মুক্তি কাফেলার অন্যতম খাদেম আওয়ামী লীগ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মেহেনতি মানুষের মুক্তি কাফেলার অন্যতম খাদেম আওয়ামী লীগ। দেশের মানুষ যাতে উন্নত জীবিকা নির্বাহ করে তার জন্য কেবলমাত্র আওয়ামী লীগই চিন্তা করে। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় শ্রমিকদের সম্পৃক্ত করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই শ্রমিক স্বার্থ সংরক্ষণের সর্বাত্মক প্রচেষ্টাকে অব্যাহত রেখেছেন।
বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (১২ অক্টোবর ২০২২) বীরগবঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. নুরিয়াস সাঈদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, কোষাধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জয়ন্ত কুমার ঘোষ, যুন্ম সাধারণ সম্পাদক রতন ঘোষ পীযূষ, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.মামুন অর-রশিদ, উপজেলা রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মনোয়েম মিয়া।
আলোচনা সভাটির পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. দ্বীন ইসলাম।
এর আগে বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা শাখার উদ্যোগে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে পল্লীশ্রী’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

দিনাজপুরের দশমাইল-সৈয়দপুর মহাসড়কে বিআরটিসি-পিকআপভ্যানের মুখোমুখী সংঘর্ষে নিহত-৩

ঠাকুরগাঁওয়ে ২ হাজার ৫শত মুরগির বাচ্চা আগুনে পুড়ে মারা গেছে

পঞ্চগড়ে সরকারের ১৫ বছরের উন্নয়ন কার্যক্রম নিয়ে সংসদ সদস্যের শোভাযাত্রায় হাজারও নেতাকর্মীর ঢল

বিশ্ব শিক্ষক দিবস ঠাকুরগাঁওয়ে স্বামীর অবসর ভাতা পেতে দ্বারে দ্বারে ঘুরছেন শিক্ষক নজরুলের স্ত্রী !

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ২৮তম জেলা সম্মেলন অনুষ্ঠিত

প্রথমবারের মতো তেঁতুলিয়ায় চাষ হচ্ছে সুপারফুড ‘চিয়া বীজ’

আওয়ামীলীগের উন্নয়ন কর্মকান্ড তুলেধরলেন রাণীশংকৈলে সেচ্ছাসেবকলীগ

তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ পাঁচ হাফেজকে উপহার দেয়া হল বাইসাইকেল

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত চিরিরবন্দরের বুলবুল ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত