Tuesday , 25 October 2022 | [bangla_date]

মোটর মালিক সমিতির সম্পাদক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত পার্বতীপুর থেকে সব রুটে বাস ও ট্রাক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের পার্বতীপুর মোটর মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ ফয়জার রহমান একটি সংঘবদ্ধ সন্ত্রাসী হামলায় (হেলমেট বাহিনী) গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে মোটর মালিক সমিতি মঙ্গলবার সকাল থেকে পার্বতীপুর উপজেলা মোটর পরিবহন মালিক গ্রæপ পার্বতীপুর থেকে ৪রুটে পার্বতীপুর-দিনাজপুর, পার্বতীপুর-রংপুর, পার্বতীপুর-নীলফামারী, পার্বতীপুর-ফুলবাড়ী রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুরের পার্বতীপুর পৌর এলাকার রহমতনগর মোড়ে হেলমেট পরা একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফয়জার রহমান পার্বতীপুরের বিশিষ্ট ব্যবসায়ি মকবুল হোসেনের ছেলে এবং সতন্ত্র মেয়র প্রার্থী এজেডএম মেনহাজুল হকের খালাতো ভাই।
এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। মঙ্গলবার সকাল থেকে টার্মিনাল থেকে চারটি রুটে কোনো বাস ছেড়ে যায়নি। তাই বিকল্প পথে বাধ্য হয়ে যাত্রীদের অটোরিকশায় করে গন্তব্যে যেতে হচ্ছে।
বাস টার্মিনালে এক যাত্রী মরিয়ম নেছা বলেন, তিনি রংপুরে যাওয়ার জন্য এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ। বাধ্য হয়ে তাঁকে অটোরিকশায় বেশি টাকা ভাড়া দিয়ে যেতে হচ্ছে।
জোহরাতুন নেছা নামে আরেক ছাত্রী বলেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে দিনাজপুর সরকারি কলেজে তাঁর স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা। কিন্তু বাস না পাওয়ায় বাধ্য হয়ে অটোরিকশায় করে পরীক্ষা দিতে যাচ্ছেন।
পারিবারিক সুত্রে বলা হয়েছে, রাত আনুমানিক ১১টার দিকে ফয়জার রহমান গুলপাড়ায় প্রভাষক আবেদের বাড়ির কাছ থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে তিনি হামলার শিকার হন। সেখানে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কোপাতে থাকলে সে দুজনকে লাথি মেরে ফেলে দেয়। এতে হেলমেট বাহিনীর একজনের হেলমেট খুলে মাটিতে পড়ে যায়। আক্রমাণ তীব্র হলে ফয়জার রহমান লাফ দিয়ে পালাবার চেষ্টা করলে ড্রেনে পড়ে যান। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটেন। মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বজনরা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পার্বতীপুর উপজেলা মোটর মালিক সমিতির সভাপতি এজেডএম মেনহাজুল হক জানায়, এঘটনার জন্য দায়ীদের গ্রেফতার ও বিচার দাবীতে মোটর মালিক ও শ্রমিকরা পার্বতীপুর থেকে চারটি রুটে পরিবহন বন্ধ করে দিয়েছে।
পার্বতীপুর উপজেলা পরিবহন মালিক গ্রæপ এবং মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যদের নিয়ে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এদিকে বিকেল ৪ টার সময় পার্বতীপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক। ২রা নভেম্বর আসন্ন পৌর নির্বাচনের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক অভিসহ বিভিন্ন নের্তৃবৃন্দ। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি উদ্ধৃত সকল পরিস্থিতির উপর একটি লিখিত বক্তব্য পাঠ করেন।
বিষয়টি নিয়ে পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাতের সাথে কথা হলে বলেন, মোটর মালিক সমিতির সম্পাদক ফয়জার রহমানের উপর দূর্বৃত্তদের হামলার কথা শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ দিতে আসেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ সংবাদ পাঠানো পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। বাস টার্মিনালে যাত্রীদের দুর্ভোগ লক্ষ্য করা গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ইউপি সদস্যদের শপথ গ্রহন

বীরগঞ্জ জাতীয় উদ্যান মাকড়াই শালবনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বীরগঞ্জে ভারী বৃষ্টিতে নুয়ে পড়েছে আমন ধান, ব্যাপক ক্ষতি আশঙ্কা 

কাহারোলে নদী ভাঙ্গন ও গৃহহারার আশঙ্কায় অনেক গুলো পরিবারের

বীরগঞ্জে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ

বীরগঞ্জে সংঘবদ্ধ চক্রের মারপিটে যুবলীগ নেতা সহ একই পরিবারের ৪ জন আহত

অসহায়-গরীব মানুষের মাঝে  রামনগর উন্নয়ন ক্লাবের চাল বিতরণ

অসহায়-গরীব মানুষের মাঝে রামনগর উন্নয়ন ক্লাবের চাল বিতরণ

ঠাকুরগাঁওয়ের পুলিশের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ

হিলি সীমান্তে দুই কেজি কোকেন উদ্ধার

নবম পে-স্কেলের চূড়ান্ত রিপোর্ট ও বাস্তবায়নের দাবিতে হাবিপ্রবি কর্মচারী পরিষদের স্বারকলিপি