Monday , 3 October 2022 | [bangla_date]

রাজবাড়ি দূর্গাপূজা মন্ডপে রাজদেবোত্তর এস্টেটের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজিকে সংবর্ধনা

দিনাজপুর রাজদেবোত্ত এস্টেটের আয়োজনে শ্রী শ্রী দূর্গা পূজা উপলক্ষে রাজবাড়ি দূর্গা মন্ডপ পরিদর্শনে আসেন রংপুর রেঞ্জে এর অতিরিক্ত ডিআইজি মোঃ রাশেদুল হক। এসময় তাকে ফুলের শুভেচ্ছা জানান, দিনাজপুর রাজদেবোত্ত এস্টেটের পক্ষে এজেন্ট রণজিৎ কুমার সিংহ ও এস্টেটের সদস্যবৃন্দ।
মন্ডপ পরিদর্শনকালে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আসলামুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুজন সরকার ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ তানভিরুল ইসলাম।
রাজদেবোত্তর এস্টেটের কমিটির সদস্য ডাঃ ডিসি রায়, রতন সিং, সঞ্জিব কুমার রায় ও এ্যাডঃ সৈকত পাল।
মতবিনিময় কালে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বলেন, রাজবাড়ি দিনাজপুর জেলার একটি ঐহিত্যবাহী নির্দেশন। এখানে অনেক পর্যটক আসেন এবং রাজবাড়ি নিয়ে গবেষনা করেন। সে কারণে রাজবাড়িকে আরোও সংস্কার করা দরকার।
এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ বলেন, এস্টেটের ট্রাস্টি জেলা প্রসাশকের সার্বিক তত্ত¡াবধায়নে আমরা রাজবাড়ির সৈন্দর্য্য বৃদ্ধির অনেক কাজ করছি। আগামীতেও আরোও অনেক পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসক

হরিপুরে ছাত্রদলের প্রচার সম্পাদক এখন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক!

রাণীশংকৈলে বিএম কলেজের নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন

বঙ্গবন্ধু কন্যার পৃষ্ঠপোষকতায় দুর্বার গতিতে এগিয়ে চলছে ক্রীড়াঙ্গন —হুইপ ইকবালুর রহিম

চিরিরবন্দরে অগ্নিকান্ডে ৩ পরিবার সর্বশান্ত

রাণীশংকৈলে বিশ্ব নদী দিবস পালিত

দিনাজপুরে পরিত্যক্ত ঘরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

কাহারোলে শিক্ষার্থী মাহি হত্যা খু-নির ফাঁ-সির দাবিতে মানব-বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

সীমানা পিলার মেরামতের কাজ দেখতে ভারত গেলেন ৬ কর্মকর্তা

বীরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের  মাঝে চেক বিতরণ

বীরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ