Thursday , 20 October 2022 | [bangla_date]

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহরিয়ারের অকাল মৃত্যুতে গ্রামের বাড়ী বিরলে শোকের ছায়া

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে মেধাবী ছাত্র গোলাম মুস্তাক শাহরিয়ারের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। গোলাম মুস্তাক শাহরিয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্ট এর ছাত্র ছিল।
সে বুধবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের ছাদ থেকে পড়ে গিয়ে গুরুত্বর জখম প্রাপ্ত হয়। তাকে সাথে সাথে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষাণা করেন। বিরল উপজেলার ভান্ডারা ইউপির বেতুড়া গ্রামের সাবেক সেনা সদস্য মোস্তফা কামালের ছেলে।
তার পরিবারের লোক জনের নিকট থেকে জানা গেছে, গোলাম মুস্তাক শাহরিয়ারের মা শাহানাজ বেগম তার ঘটনার দিন সন্ধ্যা ৭ টার দিকে ছেলের সাথে মোবাইল ফোনে কথা বলে। এসময় গোলাম মুস্তাক শাহরিয়ার মাকে জানায়, মা আমি সারা দিন খুবই ব্যস্ত ছিলাম তাই খেতে পারিনি। এখন আগে খেয়ে আসি না হলে আমাদের মেস বন্ধ হয়ে যাবে। আমি পরে তোমাকে ফোন দিচ্ছি। এটাই ছিল মা এবং ছেলের শেষ কথা। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কিভাবে ছাদ থেকে পড়ে গেছে তার সঠিক কারণ এরিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
এদিকে এই অকাল মৃত্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রী গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেছেন। একই সাথে শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন, বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় এবং বিরল প্রেসক্লাবের সভাপতি এম, এ কুদ্দুস সরকার।
এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে কাউন চাষে সফলতা পেয়েছে তরুণ উদ্যোক্তা রেজা

আটোয়ারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এবং বিমানবন্দরে দাবিতে র‍্যালি ও মানববন্ধন

রাণীশংকৈলে হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নাট্য সমিতির রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বক্তারা রবীন্দ্র-নজরুলকে আমাদের জীবনে আদর্শ করতে হবে

ঠাকুরগাঁওয়ে ঈদ উল আযহা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

রাণীশংকৈলে নবধারা বিদ্যা নিকেতনে পুরস্কার বিতরণ

রানীশংকৈলে সাংবাদিকদের সাথে ইএসডিওর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার মর্যাদা বৃদ্ধি ও পেশাগত সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণে দিনাজপুরে আইডিইবি’র আহ্বান