Thursday , 13 October 2022 | [bangla_date]

রাণীশংকৈলে আন্তর্জাতিক দূযোর্গ প্রশ্রমন দিবস উদযাপন

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে দূযোর্গ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন ও ইএসডিও প্রেমদীপ প্রকল্পের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ থেকে র‌্যালীটি বের হয়ে পৌর শহরের কেন্দ্রীয় হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।

এসময় ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক খায়রুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার(ভুমি) ইন্দ্রজিত সাহা, কেন্দ্রীয় হাই স্কুলের প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমানসহ প্রমূখ।

আলোচনা অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ অফিসের অফিস সহকারী শাহনেওয়াজসহ শতাধিক শিক্ষার্থী। আলোচনা শেষে উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরা বিদ্যালয় মাঠে অগ্নিকান্ড নিয়ন্ত্রণ ও দূযোর্গের সময় সাধারণ মানুষের করণীয় কি সে বিষয়ে প্রদর্শনী করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিইউএস এর উদ্যোগে বিনামূল্যে উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ

পল্লীশ্রী’র উদ্যোগে সিবিও সদস্যদের বার্ষিক মেলা

বন্ধুত্বের টানে তাইওয়ান থেকে পার্বতীপুরে লুইস

দিনাজপুরে গৃহবধুকে এসিড নিক্ষেপ; ভিকটিম, পরিবারকে ভয়ভীতি-হুমকী প্রদানের অভিযোগ

তেঁতুলিয়ায় উচ্চ মূল্যের ফল ও ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

দিনাজপুরে নদীতে গোসলে নেমে বৃদ্ধ নিখোঁজ

ঘোড়াঘাটে চোরাই মালামালসহ গ্রেপ্তার ৪

স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সংলাপ অনুষ্ঠানে বক্তারা যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা সম্পর্কে সকলকে সচেতন হতে হবে

স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সংলাপ অনুষ্ঠানে বক্তারা যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা সম্পর্কে সকলকে সচেতন হতে হবে

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের সংযোগ স্থাপন হতে যাচ্ছে

ঠাকুরগাঁওয়ে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন