Saturday , 29 October 2022 | [bangla_date]

রাণীশংকৈলে কমিউনিটি পুলিশিং ডে পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার জনগণকে সঙ্গে নিয়ে এ দিবসটি পালন করে থাকে বাংলাদেশ পুলিশ।

শনিবার (২৯ অক্টোবর) সকালে রাণীশংকৈল থানা পুলিশের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

কমিউনিটি পুলিশং ডে উদযাপন কমিটির সভাপতি উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা ও ইয়াসিন আলী এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, উপজেলা আ.লীগ সভাপতি সইদুল হক, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা আ.লীগ সম্পাদক তাজউদ্দীন আহমদ, জেলা পরিষদের সদস্য আব্দুল বাতেন স্বপন, থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাহিদ ইকবাল, কমিউনিটি পুলিশং ডে উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সহকারি উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের সভাপতি রবিউল ইসলাম সবুজ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,আবুল কাশেম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এবং বিভিন্ন ইউনিয়নের সদস্য ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নের সর্বাঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিথি উন্নয়ন প্রয়োজন। কমিউনিটি পুলিশিং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিষেশ ভূমিকা রাখছে। কমিউনিটি পুলিশিং একটি দর্শন, যার বাস্তবায়ন হচ্ছে বিট পুলিশের মাধ্যমে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাণীশংকৈল থানার (ওসি তদন্ত) আব্দুল লতিফ শেখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজনের দাবীতে হাবিপ্রবি কর্মকর্তাদের মানববন্ধন

আমদানির খবরে কাঁচা মরিচের দাম  কেজিতে ১২০ টাকা কমেছে

আমদানির খবরে কাঁচা মরিচের দাম কেজিতে ১২০ টাকা কমেছে

শিল্প-কারখানার দূষণ নিয়ন্ত্রণ, উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন এবং ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিয় সভা

গরু হাল হারিয়ে যাচ্ছে

আত্ত-মানবতার সেবায় এক অনন্ত দৃষ্টান্ত শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে সাংবাদিক কাজী নুরুলের স্মরণ সভা ও দোয়া মাহফিল

দিনাজপুরের খানসামা ৪ আসনের সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান মিয়ার ইমামতিতে মাগরিব নামাজ পড়লেন দিনাজপুরের খানসামা উপজেলা পাকেরহাট সরকারী কলেজ মাঠে বিএনপির ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সাধারণ জনগণসহ বিএনপির নেতাকর্মীরা

খানসামায় উপবালার পরিবারকে পূজা উদযাপন পরিষদের আর্থিক সহায়তা

দিনাজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

বিরলে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে মারপিটে ছুরিকাঘাতে একজন নিহত