Friday , 7 October 2022 | [bangla_date]

রাণীশংকৈলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার ৭অক্টোবর ডিগ্রী কলেজ হল রুমে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। রাণীশংকৈল উপজেলার চিকিৎসক ও মেডিক্যেল পড়–য়া শিক্ষার্থীদের উদ্যোগে এক হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা সেবাদেওয়া হয়। লন্ডন সোয়ন সি হেলথ বোর্ড মেডিকেলের চিকিৎসক ডাঃ বাপ্পি বসাকের নেতৃত্বে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। স্থানীয় চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ উত্তম ময়মনসিংহ মেডিকেল কলেজ,ভিপি রায়-সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ,ডাঃ ফিরোজ মাহমুদ-সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ, ডাঃ অলিউল্লাহ -সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ, ডাঃ আব্দুলাহ আল মুনিম-বগুড়া মেডিকেল কলেজ, মোঃ তুষার আলী, শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইল,বৃষ্টি আক্তার,পাবনা মেডিকেল কলেজ, জ্যোতি মীরপুর মেডিকেল কলেজ শিক্ষার্থী এ মানব সেবায় অংশগ্রহন করেন। উপস্থিত ছিলেন, প্রভাষক খতিবুর রহমান,সাংবাদিক জিয়াউর রহমান,উত্তম বসাক, অজয় বসাক। এসময় চিকিৎসকদের উদ্দ্যেশে মেয়র মোস্তাফিজুর রহমান বলেন- প্রতিবছর যেন এই কার্যক্রম অব্যাহত থাকে এবং মানব সেবায় ডাক্তারা সত্যিকার অর্থে সেবকের ভূমিকা পালন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঐতিহ্যবাহী নবরূপীর বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত আব্দুস সামাদ-নাজমুল হক-সিফাত-ই-জাহান শিউ-এ্যাডঃ নুরুল ইসলাম পরিষদের শপথ গ্রহন

রাণীশংকৈলে হলুদ সরিষায় ছেয়ে গেছে মাঠ, বাম্পার ফলনে খুশি চাষি

রাণীশংকৈলে ওয়ার্কস পার্টির বিক্ষোভ সমাবেশ

সেতাবগঞ্জ পৌরসভার দুইটি পাকা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলে মেয়র আসলাম

পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান

বীরগঞ্জে ৫৩৩বস্তা সরকারী চাল উদ্ধার

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

শারদীয় দুর্গাপূজা বোদা উপজেলায় ৯৩ মন্ডপে দায়িত্ব পালনে ৬১০ জন প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্য

ঠাকুরগাঁওয়ে সাপ খেলা প্রতিযোগিতা

পীরগঞ্জে আদিবাসীদের উন্নয়নে মতবিনিময় সভা