Thursday , 6 October 2022 | [bangla_date]

রাণীশংকৈলে বরযাত্রীর গাড়ী উল্টে নিহত -১আহত-২

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঢাকার বর ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিয়ে বাড়িতে যাওয়ার সময় রাণীশংকৈল উপজেলার রামপুর বেইলী ব্রিজ সংলগ্ন সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার (৬ আক্টোবর) ১ জন নিহত ও ২ জন আহত হওয়ার খবর জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজধানী ঢাকা জেলার ধামরাই উপজেলার সিরাজুল ইসলামের পুত্র বর নিয়াজুল ইসলাম হরিপুর উপজেলার খলড়া গ্রামে সলেমান আলী’র বাড়িতে বিয়ে করতে যাওয়ার পথে রাণীশংকৈল উপজেলার রামপুর বেইলী ব্রিজ সংলগ্ন রাস্তা পারাপারের সময় গরুর ও ছাগলরে সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৯জন যাত্রীসহ রাস্তার নিচে ডোবার পানিতে পড়ে যায় । এসময় বর সুরক্ষিত থাকলেও বরযাত্রী ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের সফিকুলের স্ত্রী শামীমা আক্তার (৫০) নিহত হয়। অপর দুইজন বরযাত্রী ঢাকা সাভারের সেলিমের স্ত্রী ফাতেমা (১৯)সহ একবৃদ্ধ আহত হয়। আহতরা বর্তমানে রাণীশংকৈল হাসপালে চিকিৎসাধীন রয়েছে। এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, লাশ রাণীশংকৈল হাসপাতালে আমাদের নিয়ন্ত্রনে রয়েছে। বরের বাড়ি ঢাকায় হওয়ায় এখনও এব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মাদক কারবারীদের হুশিয়ারী দিলেন নব-নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান

দিনাজপুরে বাস্কেটবল লীগ শুরু

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম” এর আত্নপ্রকাশ আহবায়ক মোরশেদ মানিক ও সদস্য সচিব মিলন

আটোয়ারী আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা

বিরামপুরে মাসব্যাপী সেলাই প্রশিক্ষনের সমাপনী

বীরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজার শুদ্ধাচার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, বালাইনাশক, রাসায়নিক সার বিতরণ

বীরগঞ্জ পল্লীতে ইউপি নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থীসহ দু’জনের আত্মহত্যা

আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দিনাজপুরে কম্বল বিতরণকালে মোঃ আনিছুর রহমান সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তিদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে