Sunday , 30 October 2022 | [bangla_date]

রানীশংকৈলে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাটি ঘটে রবিবার (৩০ অক্টোবর) দুপুরবেলা।

নিহত শিশু রিপন রায় (৩) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বাড়া তেঘরিয়া গ্রামের তপন রায় ও জোসনা রানী দম্পতির একমাত্র সন্তান।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহতের মা ও দাদা দাদি তারা সকলে গরুর জন্য ঘাস আনতে বাড়ির মাঠে যায়। এসময় বাবার সাথে বাড়িতে ছিল শিশু রিপন রায়।এক সময় খেলার জন্য রিপন বাড়ি থেকে পুকুরের পাশে চলে আসে এবং পানিতে পড়ে যায়। নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না খবর পেয়ে পরিবারের লোকজন খোজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটি কে ভাসতে দেখে মৃত অবস্থায় তুলে তুলে আনে দাদা।

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৮নং নন্দুয়ার ইউপি চেয়ারম্যান আব্দুল বারী।

এবিষয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, নিহতের ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ শেষকৃত্যের কার্যসম্পন্না করার জন্য শিশু রিপন রায়ের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ১৬ দফা দাবিতে আদিবাসী পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দিনাজপুর ইনস্টিটিউটের নির্বাচনে রফিকুল ইসলাম-আব্দুস সামাদ ও সুনীল চক্রবর্তী পরিষদের মনোনয়নপত্র জমা

আত্মরক্ষার কৌশল শিখল অর্ধশত কিশোরী

রাণীশংকৈল কোভিট-১৯ টিকাকেন্দ্রে স্বাস্থ্য উপেক্ষিত

অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতায় পদ্মা সেতু

ঠাকুরগাঁওয়ে তেলের দাম বৃদ্ধির খবরে উপচে পরা ভীড় ফিলিং স্টেশন গুলোতে

বোচাগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী

হাবিপ্রবিতে“এডভান্সড প্রোগ্রামিং উইথ ম্যাটল্যাব” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

বীরগঞ্জে কর্মহীন নারীদের ভাগ্য বদলে দিয়েছে পরচুলা শিল্প

বৎসরে ১২’শ কোটি টাকার সম্ভাব্যময় আয় নিয়ে দিনাজপুরে মধু উৎসব শুরু