Wednesday , 26 October 2022 | [bangla_date]

রানীশংকৈলে শিক্ষকের কাছে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ শ্লীলতাহানির ঘটনায় মামলায় আটক- তুলা রাম পাল !

মোঃ মজিবর রহমান শেখ,,
যেখানে মা-বাবার পরে সম্মানীয় মর্যাদার স্থান শিক্ষক সমাজের, শিক্ষক সমাজকে বলা হয় বলা হয় মানুষ গড়ার কারিগর। সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে মা-বাবার আস্থা ও বিশ্বাসের শ্রেষ্ঠ আশ্রয়স্থল শিক্ষক সমাজ। একজন শিক্ষকের কাছে জ্ঞান আহরোণের জন্য ছোট্ট শিশু মেয়ে যখন মাত্র তৃতীয় শ্রেণীর ছাত্রী নিরাপদ ও নিরাপত্তাহীনতায় থাকে, তখন আমরা ও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মানুষ জাতি কি এমন ভালো কিছু শিক্ষা গ্রহণের আশা করতে পারি এই শিক্ষক সমাজের কাছে। কিছু কিছু শিক্ষকের জন্য আজ গোটা শিক্ষক জাতি বদনামের ভাগীদার হয়ে পড়েছে। কতটা নোংরা মন-মানসিকতার অধিকারী হলে এরকম একটা ন্যাকারজনক, জঘন্যতম ও ঘৃণিত কাজ ও অপরাধ করতে পারে। আইনের বিধানে এসব জঘন্যতম ঘৃণিত অপরাধের শাস্তি অতি দ্রুত বিচারকার্যলয়ের মাধ্যমে সর্বোচ্চ শান্তির ব্যবস্থা গ্রহণ করা উচিত। যাতে এধরনের ঘটনা ঘটানোর আগে অপরাধীর বুক কেঁপে উঠে। গত ২৫ অক্টোবর মঙ্গলবার ঠিক এরকমই একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে শিক্ষক সমাজকে কলঙ্কিত করেছেন রানীশংকৈল উপজেলার নেকমরদ রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ এর শিক্ষক তুলা রাম পাল। শিক্ষক তুলা রাম পাল তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে শ্লীলতাহানি করেছে বলে ঘটনা প্রকাশ পেলে আলোচিত ঘটনা হয়ে দাঁড়ায় এই ঘটনাটি এবং তাৎক্ষণিক গ্রেফতার হয় শিক্ষক তুলা রাম। পরে গত ২৫ অক্টোবর মঙ্গলবার রাতেই মামলা দায়ের করা হয় রাণীশৈংকেল থানায়। অতঃপর অভিযুক্ত শিক্ষক তুলা রাম পালকে। ২৬ অক্টোবর বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করেছে রাণীশৈংকেল থানার পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিএনপির এমপিরা পদত্যাগ করলে উপ-নির্বাচন: তথ্যমন্ত্রী

বালিয়াডাঙ্গীতে বিয়ের দাবি না মানায় প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

বোচাগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন

যক্ষারোগ প্রতিরোধে ইমামদের নিয়ে পঞ্চগড়ে নাটাবের মতবিনিময় সভা

বীরগঞ্জে ১৬৩ মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি

বীরগঞ্জে কৃষকের দেড় বিঘা জমির ফুলকপি কেটে দিলো দুর্বৃত্তরা

গণধর্ষণের পর হত্যা মামলার খানসামায় বিচার দাবিতে মানববন্ধন

সারকোমা ক্যান্সারে আক্রান্ত ঠাকুরগাঁওয়ের পারভেজের চিকিৎসায় আর্থিক সহযোগিতা কামনা পরিবারের

ঠাকুরগাঁওয়ে অতি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

পঞ্চগড়ের আটোয়ারীতে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই করা জবাই হচ্ছে রুগ্ন পশু, দায়সারা জবাব প্রাণিসম্পদের