Wednesday , 5 October 2022 | [bangla_date]

শারদীয় দূর্গাপূজা প্রতিমা বিসর্জনের আগে মেতে উঠে সিঁদুর খেলায়

দিনাজপুর প্রতিনিধি \
হিন্দু স¤প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে।
দুর্গোৎসবের শেষ দিনে গতকাল বুধবার সকালে দিনাজপুরে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। সকালে দর্পন বিসর্জন এবং পরে মন্ডপে মন্ডপে মেতে মেতে উঠে সিঁদুর খেলায়।

অবিরাম ঢাকের বাদ্য-বাজনা, শঙ্খ, কাঁসর আর উলুধ্বনির মধ্য দিয়ে দিনাজপুরের দুর্গা মন্ডপগুলোতে জগতের মঙ্গল কামনায় একে অপরকে সিঁদুর পরিয়ে সনাতন ধর্মাবলম্বী পূজারী, ভক্ত ও পুণার্থীরা। শারদীয় দুর্গোৎসবের শেষ লগ্নে বুধবার সকাল থেকেই দেবী দুর্গাকে বিদায়ের প্রস্তুতি নেয় তারা। বিজয়া দশমীতে সকালে দেবী বিসর্জনের পূর্ব পর্যন্ত দিনাজপুরের মন্দিরে মন্দিরে এই সিঁদুর খেলার উৎসব সিক্ত মনে পালন করে অগনিত ভক্তবৃন্দরা।
নারী-পুরুষ ভক্তরা ঢাকের তালে তালে একে অপরকে সিঁদুর পরিয়ে এবং আবির মাখিয়ে উৎসবের মধ্য দিয়ে মা দুর্গাকে বিদায় জানায়। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী দর্পন বিসর্জনের পর শান্তিজল গ্রহণ করে শেষ হয় দেবীর শাস্ত্রীয় বিসর্জন।
বেলা ৩টা থেকে শোভাযাত্রা নিয়ে দিনাজপুর শহরের প্রত্যেকটি মন্ডপ থেকে প্রতিমাগুলো নেয়া হয় শহরের উপকণ্ঠে পুনর্ভবা নদীর সাধুর ঘাটে। পরে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এ সনাতন হিন্দু স¤প্রদায়ের শারদীয় দুর্গোৎসব।

এছাড়াও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চলের মন্ডপগুলোর প্রতিমা বিসর্জন দেয়া হয় নিকটস্থ নদী বা জলাশয়ে। প্রতিমা বিসর্জনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে সর্বাত্মক ব্যবস্থা নেয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সাওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে র‌্যালী

ঠাকুরগাঁওয়ে ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা

রাণীশংকৈলে ডিবির অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ ময়নুল গ্রেফতার !

বোচাগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

হরিপুরে আমগাঁও ইউনিয়নের নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী পাভেল তালুকদারের ব্যাপক গণসংযোগ

দিনাজপুরে আন্তর্জাতিক প্রবীন দিবসে বর্ণাঢ্য র‌্যালী

হাবিপ্রবিতে “বঙ্গবন্ধু, ধর্মনিরপেক্ষতা ও বর্তমান প্রাসঙ্গিকতা” শীর্ষক আলোচনা সভা

পীরগঞ্জে মসজিদের তিনতলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন

পীরগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

কাহারোলে নির্বাচিত ইউপি জন-প্রতিনিধিদের সাথে জনসংলাপ