Saturday , 22 October 2022 | [bangla_date]

সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতিপুরন ও ৭ দফা বাস্তবায়নের দাবীতে দিনাজপুরে সংখ্যালঘু স¤প্রদায়ের বিভিন্ন সংগঠনের গণঅনশন পালন

সামপ্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতিপুরন ও ৭ দফা বাস্তবায়নের দাবিতে সারাদেশব্যাপি কর্মসুচীর অংশ হিসেবে দিনাজপুরেও সংখ্যালঘু স¤প্রদায়ের বিভিন্ন সংগঠনের দিনব্যাপী যৌথ উদ্দ্যোগে গণ অনশন কর্মসূচি পালন।
“ধর্মীয় রাষ্ট্র নয়,ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই।ধর্ম যার যার রাষ্ট্র সবার””মানবাধিকারের সংগ্রাম চলছেই,চলবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,হিন্দু-বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদ ও অন্যান্য অংগসহযোগী সংগঠনের যৌথ আয়োজনে সকাল সন্ধ্যা গন অনশন পালন করেন।
এসময় বক্তারা বলেন সরকার সংখ্যালঘু স¤প্রদায়কে শুধুই আশার বানী শুনিয়েছে কিন্তু অদ্যাবদি নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রæতির কোনটি পুরন করেনি। ২০১৮সালের সরকারি দলের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি যেমন সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন,বৈষম্য বিলোপ আইন প্রনয়ন,দেবোত্তর সম্পত্তি সংরক্ষন আইন প্রনয়ন,জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন,অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন যথাযত বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযত বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন অদ্যাবদি বাস্তবায়ন হয়নি। তাই আমরা সোচ্চার ও দীপ্ত কন্ঠে বলতে চাই আমরা এদেশের নাগরিক এদেশের সমঅধিকার নিয়েই বাঁচতে চাই। এবং সরকারের দেওয়া নির্বাচনী ইসতেহারের সঠিক বাস্তবায়ন চাই বলে কর্মসূচিতে উপস্থিত সংগঠনের নেতা কর্মীরা সরকারের কাছে উদাত্ত আহবায়ন জনান।
গনঅনশনে অংশগ্রহন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকশী বাচ্চু,সাধারন সম্পাদক উওম কুমার রায়,হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী,সাধারন সম্পাদক রতন সিং,রাজ দেবোত্তর এষ্টেটের এজেন্ট রঞ্জিত সিং, পুজা উদযাপন পরিষদ পৌর শাখার সহ সভাপতি অরুন রায়,সহ-সাধারন সম্পাদক প্রশান্ত রায় চৌধুরী জুন,বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন বিরল উপজেলা শাখার সভাপতি যোসেফ মুর্মু,চিরির বন্দর উপজেলা শাখার সভাপতি ডুই টুডু,পূজা উদযাপন পরিষদ দিনাজপুর পৌর শাখার সাধারন সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র,হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সদর উপজেলা শাখার সভাপতি এ্যাড.দীজেন্দ্র নাথ রায় দীজেন,মহিলা ঐক্য পরিষদের সভাপতি মিনতি রায়,সাধারন সম্পাদক মল্লিকা রানী দাস,পৌর কমিটির সভাপতি গৌরী চক্রবর্ত্তী ও সাধারন সম্পাদক প্রতিমা পাল,মহানাম যজ্ঞের সাধারন সম্পাদক উজ্জ্বল কুমার রায়,যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক পিয়াস সরকার,পূজা উদযাপন পরিষদ শহর শাখার সহ সাংগঠনিক সম্পাদক টুন্নু বকশী,প্রচার সম্পাদক উওম কুমার রায়,দপ্তর সম্পাদক পাপন চৌ. প্রকাশনা বিষয়ক সম্পাদক চয়ন সরকার এছারাও সদস্য অরুন কুমার,গনেষ চন্দ্র প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নারী হোটেল শ্রমিককে কুপিয়ে হত্যা ঘটনায় পরকীয়া প্রেমিক গ্রেফতার

বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকগণদের সাথে মতবিনিময় সভা

বীরগঞ্জে শীতলাই একাদশ এর আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বীরগঞ্জে লুডু খেলা দেখাকে কেন্দ্র করে অটো চালককে পিটিয়ে আহত

পঞ্চগড়ে ক্রীড়া ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

পীরগঞ্জে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

ঠাকুরগাঁওয়ে অসহনীয় লোডসেডিং ও বিদ্যুৎ খাতে দূর্নীতির প্রতিবাদে জেলা বিএনপি’র অবস্থান কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে ডাকাতির পর এক নারীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে মিল বন্ধ রেখেও সরকারি বরাদ্দ নিচ্ছেন চালকল মালিকরা

পীরগঞ্জে স্কুল ছাত্রীর আত্যহত্যার প্ররোচনাকারী মিরাজের গ্রেফতারের দাবীতে মানববন্ধন