Saturday , 29 October 2022 | [bangla_date]

সরকারের সকল সেবা সহজে মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে -অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব

পঞ্চগড় প্রতিনিধি \ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেছেন, আর্থিক প্রতিষ্ঠানের ঋণ সেবা খাতগুলো আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সরকারের সকল সেবা সহজে মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি গতকাল শনিবার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় তিনটি আর্থিক প্রতিষ্ঠানের গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে কর্মসংস্থান ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উদ্যোগে এই গণশুনানী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের চেয়ারম্যান ড. মো. সেলিম উদ্দীন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরিন আক্তার, হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনটি আর্থিক প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক সেবা গ্রহীতা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ রাজশাহী উন্নয়ন ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের ১০৫ জন ঋণ গৃহীতার মাঝে প্রায় দুই কোটি টাকার ঋণের চেক বিতরণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ প্রেসক্লাবের সদস্য অন্তর্ভূক্তি বিজ্ঞপ্তী

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

বীরগঞ্জে টানা বর্ষণে বাঁশের সাঁকো নদীতে বিলীন, দুভোর্গে গ্রামবাসী

শোক সংবাদ।। সাংবাদিক ও প্রধান শিক্ষক রেজুর দাফন সম্পন্ন

শেষ মুহুর্তে হিলিতে জমে উঠছে ঈদবাজার

দিনাজপুরে রুসাদ’র বার্ষিক সাধারন সভা ও ইফতার মাহফিল সভাপতি- কুতুব উদ্দিন, সাধারন সম্পাদক এমরান হোসেনসহ ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

পীরগঞ্জে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে ভ্রাম্যমান আদালতে ১৩ হাজার টাকা জ’রিমানা

সুচিকিৎসা পেলে বাঁচাতে পারে দিনাজপুরের পঙ্গু ইউনুস আলী’র জীবন

জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া