Friday , 21 October 2022 | [bangla_date]

সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ সাবেক এমপি সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন ও বাংলাদেশ আওয়ামীলীগ বোচাগঞ্জ্ উপজেলা শাখা বিভিন্ন কর্মসূচী পালন করেছে।
কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৮টা ৩০ মিনিটে ধনতলাস্থ মরহুমের পারিবারিক সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, সকাল ৯টায় মিলাদ মাহফিল ও দোয়া। উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুমে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন জননেতা মরহুম আব্দুর রৌফ চৌধুরীর একমাত্র পুত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এছাড়াও আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন, খালাসউদ্দীন চৌধুরী ওয়াক্ফ এষ্টেট, ভিসি হাজী মোহাম্মদ দানেশ বিশ^বিদ্যালয়, বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, বোচাগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,সেতাবগঞ্জ পৌরসভা, বিরল উপজেলা আওয়ামীলীগ, বোচাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, দিনাজপুর জেলা আওয়ামীলীগ, সেতাবগঞ্জ প্রেসক্লাব, সেতাবগঞ্জ সরকারি কলেজ, সেতাবগঞ্জ মহিলা কলেজ, হাট রামপুর ডিগ্রী কলেজ, দেওগাঁও বকুলতলা ডিগ্রী কলেজ, সেতাবগঞ্জ পৌর আওয়ামীলীগ, সেতাবগঞ্জ বনিক সমিতি, বিভন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান সহ দিনাজপুর, বিরল, বীরগঞ্জ, কাহারোল ও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। দোয়ার অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। পরে মরুহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সেতাবগঞ্জ বাজার বটতলা মসজিদের খতিব হাফেজ মাওলানা ওবায়দুর রহমান।
এদিকে বাংলাদেশ আওয়ামীলীগ বোচাগঞ্জ উপজেলা শাখা মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয,দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, সকাল ৮টা ৩০ মিঃ শ্রদ্ধাঞ্চলি নিবেদন ও বিকাল ৪টায় আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে স্মরণ সভার আয়োজন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে গাঁজা সেবনের দায়ে ২ যুবকের কারাদন্ড

হাবিপ্রবিতে কৃষকদের জন্য “কৃষি উৎপাদনে প্রযুক্তির ব্যবহার” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

পীরগঞ্জে নারায়ণপুর প্রধান পাড়া জামে মসজিদে ছাদ ঢালাই কাজের উদ্বোধন

বীরগঞ্জে গিনি টি এন্ড ক্যাফে এর উদ্ভোধন

চিরিরবন্দরে দুর্নীতিবিরোধী বির্তক প্রতিযোগিতা

হাবিপ্রবিতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত

স্বাভাবিক প্রসবেই দৃষ্টান্ত স্থাপন খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

হরিপুরে নবাগত নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও মহিলা সদস্যদের দায়িত্ব গ্রহন

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ ১২জনের মনোনয়ন পত্র প্রত্যাহার বিনা প্রতিদ্ব›দ্বীতায় সাধারন সদস্য পদে ২ জন নির্বাচিত

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ ১২জনের মনোনয়ন পত্র প্রত্যাহার বিনা প্রতিদ্ব›দ্বীতায় সাধারন সদস্য পদে ২ জন নির্বাচিত

নবাবগঞ্জের চড়ারহাট শহীদ স্মৃতি কলেজের শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের অবস্থান ধর্মঘট