Sunday , 2 October 2022 | [bangla_date]

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হলে স্বাধীনতার চেতনা ম্লান হবে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি ॥- ‘সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশ’ এমন মন্তব্য করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হলে স্বাধীনতার চেতনা ম্লান হবে। বাংলাদেশে সকল নাগরিকের রাজনৈতিক, সামাজিকভাবে সমঅধিকার রয়েছে। এটি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সনাতন ধর্মাবল্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই উৎসবে কোন কুচক্রি মহল যাতে বাধা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শনিবার (২ অক্টোবর ২০২২) রাতে বীরগঞ্জ উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে এমপি গোপাল এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, দিনাজপুর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান,মরিচা ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক, পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম শাহ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দীপংক রাহা বাপ্পিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ি ইউনিয়নে ভান্ডেরাই দূর্গা মন্দির, চাপাপাড়া হরিমন্দির ও চাপাপাড়া বটতলী দূর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধনী ফলক উন্মোচন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৭ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

দিনাজপুরে হেরোইন বহনকালে আটক মাদক ব্যবসায়ী

বীরগঞ্জে ২ মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

বীরগঞ্জে পুষ্টি কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে বিদ্যুৎপৃষ্টে মুদি দোকানীর মৃত্যু

প্রান্তিক জনগোষ্ঠীর সাধ্যের মধ্যে আমিষের চাহিদা পূরণে দিনাজপুরে প্রাণিসম্পদ পণ্য বিক্রয় কেন্দ্র স্থাপন

ঠাকুরগাঁওয়ে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে আস্ত বাড়ি তৈরি

বীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

হাবিপ্রবিতে বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠিত

বীরগঞ্জে হোটেলে নাস্তা খেয়ে শিশুসহ ৬জন অজ্ঞান