Thursday , 6 October 2022 | [bangla_date]

“সিনেমাকে বাঁচাতে চাইলে সিনেমা হলে আসতে হবে“ শ্লোগান নিয়ে ‘টিম অপারেশন সুন্দরবন’র দিনাজপুরে সংবাদ সম্মেলন

“সিনেমাকে বাঁচাতে চাইলে সিনেমা হলে আসতে হবে“ শ্লোগান নিয়ে দিনাজপুরে সংবাদ সম্মেলন ও সুধীজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিনেমাহলগুলো জৌলুস ফেরাতে দর্শকদের সিনেমাহলমুখী হওয়ার আহবান জানিয়েছেন দিনাজপুরে অপারেশন সুন্দরবন টিম এর পরিচালক দীপংকর দীপন ।
অপারেশন সুন্দরবন্দর সিনেমার টিম এর সংবাদ সম্মেলন ও সুধীজন সমাবেশে এ আহবান জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাবের এম.আব্দুর রহীম মিলনায়তনে র‌্যাব‘এর আয়োজনে এবং সরকারী অর্থায়নে নির্মিত চলচ্চিত্র অপারেশন সুন্দরবন সিনেমার লক্ষ্য, উদ্দ্যেশ ও বিষয়বস্তু তুলে সংবাদ সম্মেলন ও সুধীজন সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন ও সুধীজন সমাবেশে উপস্থিত দিনাজপুরের সংবাদকর্মী, ছাত্র-শিক্ষক, লেখক ও সংস্কৃতিককর্মীদের মুখোমুখী হন টিম অপারেশন সুন্দরবন।
সংবাদ সম্মেলন ও সুধীজনের সামনে ছবির লক্ষ্য, উদ্দ্যোস ও বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য রাখেন “অপারেশন সুন্দরবন“ চলচিত্রের পরিচালক দীপংকর দিপন। এসময় তিনি বলেন, “অপারেশন সুন্দরবন“ মূলত র‌্যাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে নির্মিত হয়েছে। একজন মানুষ কিভাবে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে ছবিটিতে সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। বিশ্ব হেরিটেজের অংশ সুন্দরবন কিভাবে মুক্ত হলো ,জীবনের ঝুঁকি নিয়ে র‌্যাব কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে সে বিষয়গুলি ছবিটিতে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। নির্মিত ছবিটি গত ২০সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পেয়েছে এবং সিনেমা হলগুলোতে প্রদর্শিত হচ্ছে।
এসময় দেশের সুস্থ্যধারার চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতে সবাইকে সম্মিলিতভাবে উদ্দ্যোগ নেয়ার আহবান জানান ছবির কলাকৌশলীরা।
এসময় অন্যান্যদের মাঝে ছিলেন ছবিটির নায়িকা সামিনা বাসার ও নায়ক জিয়াউল রোশানসহ দিনাজপুর প্রেসক্লাব সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু ও সাধারন সম্পাদক সুব্্রত মজুমদার ডলার প্রমুখ।
এরপরে বিকাল ৫টায় দ্বিতীয় ইভেন্ট স্থানীয় গোর এ শহীদ বড় ময়াদানে সিনেমার প্রমোশন এবং ওপেন কনর্সাট, রাত্রী ৮টায় মর্ডান সিনেমা হলে অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের বিশেষ প্রদর্শন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে কমিউনিটি ক্লিনিক এর লেট্রিন হস্তান্তর ও শুভ উদ্ধোধন অনুষ্ঠান

পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসে র‌্যালী ও আলোচনা সভা

পীরগঞ্জে ৩শ পিস টাপেন্টাডল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মহিলালীগের বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাণীশংকৈলে ক্লাব উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ১,২,৩ আসন শেষ মুহূর্তের নির্বাচনের মাঠ তুঙ্গে !

পীরগঞ্জে চেয়ারম্যান পদে শ্বশুড়-বউমা’র লড়াই

যতদিন ভূখন্ড থাকবে ততদিন পর্যন্ত জামায়াতকে রাজাকার, আল শামস খেতাব এই তিলক নিয়ে বাংলাদেশের মাটিতে বসবাস করতে হবে —বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ

বোচাগঞ্জে শাহ-নওয়াজ তালা প্রতিকের ব্যাপক গণসংযোগ