Monday , 10 October 2022 | [bangla_date]

হরিপুরে জলাবদ্ধতায় অনাবাদী ১২শ হেক্টর জমি

মিজানুর রহমান,হরিপুর(ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ও ডাঙ্গীপাড়া ইউনিয়নে অপরিকল্পিতভাবে পুকুর খনন আর রাস্তার পাশে খাল ভরাটের কারণে পানি নিষ্কাশনের জন্য ক্যানেল না থাকায় অনাবাদী হয়ে পরেছে ১২শ হেক্টর জমি৷ আমন ধান চাষ করতে না পারায় বেশ দুশ্চিন্তায় আছেন স্থানীয় কৃষকরা৷

এলাকাবাসি ও কৃষি অফিসসূত্রে জানা যায়, হরিপুর উপজেলার লহুচাদ,ভাতডাঙ্গী,কামারপুর, পতনডোবা, শিহিপুর,দামোল, মহেন্দ্রগাও,শিশুডাঙ্গী,হয়ে মাগুরা পর্যন্ত গ্রামের আঞ্চলিক রাস্তার পাশের খাল ভরাট, মাঠের ভিতরে যত্রতত্র পুকুর খননের কারণে বন্যার পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়৷ সেই কারণে আমন ধানের চারা রোপণ করতে না পারায় অনেক কৃষক মানবেতর জীবন যাপন করছে।

লহুচাঁদ( ভাতভাঙ্গী) গ্রামের কৃষক আমির হোসেন,নয়া দিগন্তকে জানান, এ বছর বোরো ধান কাটার পরে মাঠ থেকে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকার কারণে প্রায় ১২শ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ বন্ধ রয়েছে৷ আমাদের গ্রামসহ পাশ্বর্বতী এলাকার ৫টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের খাল গুলো ভরাট করায় মাঠে জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে৷ গত ৫ বছর ধরে আমন ধান আবাদ করতে পারছি না। তারা আরো জানান হরিপুর উপজেলা নির্বাহী অফিসার,স্থানীয় সাংসদ এবং বিভিন্ন দপ্তরে একাধিক বার নিষ্কাশনের জন্য আবেদন করার পরেও সুফল পাইনি।

হরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ রুবেল হুসেন নয়া দিগন্তকে জানান, এই বিলটি রাণীশংকৈল ও হরিপুরে অবস্থিত। নতুন নতুন জনবসতি হওয়ার কারণে পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। এখানে একটি পরিকল্পিত পানি নিষ্কাশন ক‍্যানাল হলে আমন মৌসুমে ডুবে থাকা জমি গুলোতে আমান ধান চাষ করা সম্ভব। এই ব‍্যপারে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে জানিয়ে ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের হরিপুর জোনের সহকারী প্রকৌশলী তিতুমীর রহমান নয়া দিগন্তকে জানান, আমরা এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও কৃষকলীগ নেতা সরকার আলাউদ্দিনের ইন্তেকাল

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশু জোনায়েদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

তারুণ্যের উৎসবে পঞ্চগড়ে রিক’র বৃক্ষরোপন কর্মসূচি

হরিপুরে প্রাইভেটকারে ২২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব‍্যবসায়ী শামীম গ্রেফতার

দিনাজপুরে রুসাদ’র বার্ষিক সাধারন সভা ও ইফতার মাহফিল সভাপতি- কুতুব উদ্দিন, সাধারন সম্পাদক এমরান হোসেনসহ ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

পীরগঞ্জে মেয়র পদে ৬জন,সংরক্ষিত মহিলা আসনে-১২জন ও সাধারন কাউন্সিলর ৩৩জন মনোনয়ন দাখিল

মোবাইল চার্জ দিতে গিয়ে খানসামায় গৃহবধূ নিহত

ফুলবাড়ীতে নবাগত ইউএনও এর যোগদান

লায়ন্স ক্লাব’র অক্টোবর সেবাপক্ষে গভর্ণর কল- “মানবতাই আমাদের অনুপ্রেরণা” সেমিনার

অবশেষে পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন প্রশাসনের নিয়ন্ত্রনে