Tuesday , 4 October 2022 | [bangla_date]

হাকিমপুরে সব ধরনের চালের দাম কমেছে

সরকারিভাবে খোলাবাজারে ওএমএসএর মাধ্যমে বিক্রি অব্যাহত থাকায় দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে সবধরনের চালের দাম কেজিতে চার থেকে ছয় টাকা করে কমেছে। এদিকে দাম কমায় খুশি নিম্নআয়ের মানুষ। আর খোলাবাজারে চাল বিক্রি অব্যাহত থাকলে দাম বাড়বে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সরেজমিন হিলি বাজারে দেখা গেছে, বাজারে প্রতিটি চালের দোকানেই পর্যাপ্ত চালের মজুত রয়েছে। তবে বেচাকেনা তেমন নেই। এতে করে সবধরনের চালের দাম কমতে শুরু করেছে। মিনিকেট জাতের চাল একসপ্তাহ আগে যেখানে ৬৮ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, তা এখন ৬৪ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া স্বর্ণা-৫ জাতের চাল ৫৪ থেকে ৫৬ টাকা দরে বিক্রি হলেও, তা কমে ৪৯ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ২৯ জাতের চাল ৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও বাজারে এখন ৫৫ থেকে ৫৬ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
হিলি বাজারে চাল কিনতে আসা লাভলী আকতার বলেন, আমার স্বামী ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন। তার একার উপার্জনের অর্থ দিয়ে সংসার খরচসহ ছেলে মেয়েদের পড়ালেখা চালাতে হয়। কিন্তু যে হারে চালের দাম বেড়েছিল তাতে ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছিল। তবে সপ্তাহের ব্যবধানে চালের দাম কমতে শুরু করেছে। এতে আমাদের মতো মানুষদের ব্যয়ভার মেটানো সুবিধা হবে।
আরেক ক্রেতা সামছুল ইসলাম বলেন, বাজারে চাল কিনতে এসে দেখি কয়েকদিন আগে যে দামে চাল কিনেছি, এখন তার চেয়ে কিছুটা কমেছে। কেজি প্রতি চার থেকে ছয় টাকা করে চালের দাম কমে এসেছে। দাম কমায় একটু বেশি করে চাল কিনে রেখেছি।
বাজারের চাল ব্যবসায়ী সুব্রত কুন্ডু বলেন, সবধরনের চালের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে সর্বোচ্চ ছয় টাকা করে কমেছে। এর মূল কারণ সরকার ওএমএসএর মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি অব্যাহত রেখেছে। যে পাঁচ কেজি চাল বাজার থেকে ২৫০ টাকায় কিনতে হতো, তা ওএমএসএর মাধ্যমে ১৫০ টাকায় পাওয়া যায়। নিম্নআয়ের মানুষজন কম দামে চাল কিনতে পারায় তারা বাজার থেকে কম চাল কিনছেন। এরই প্রভাব পড়েছে। খোলাবাজারে ওএমএসএর চাল বিক্রি অব্যাহত থাকলে চালের দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানান এই ব্যবসায়ী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বিরলে মোটর সাইকেলের  ধাক্কায় নারীর মৃত্যু

বিরলে মোটর সাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বেগুনে লাভ আড়াই লাখ টাকা

রাণীশংকৈলে যুব দিবস

ওয়ালটনের পরিচালক মাহবুব আলম মৃদুল আর নেই

বঙ্গবন্ধুর ভার্স্কয ভঙেে ফলোর হুমকি এবং অসাম্প্রদায়কি বাংলাদশেরে বরিুদ্ধে ষড়যন্ত্ররে প্রতবিাদে ঠাকুরগাঁওয়ে সম্মলিতি সাংস্কৃতকি জোটরে মানববন্ধন

রাণীশংকৈলে প্রাণিসম্পদ মেলার উদ্বোধন

সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হিসেবে প্রবীণ সাংবাদিক আব্দুস সাত্তারকে কো-অপ করা হয়েছে

সেতাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো চাল ও ধান সংগ্রহের উদ্বোধন

বোচাগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণ উপলক্ষে উপজেলা পর্যায়ে মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

হাবিপ্রবিতে ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ইয়ুথ ইন এগ্রিকালচার