Wednesday , 19 October 2022 | [bangla_date]

হিলি চেকপোস্টে ২৪ টি স্বর্ণের বারসহ ৫ পাসপোর্ট যাত্রী আটক

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের হিলি ইমিগ্রেন চেকপোস্টে ভারতে পাচারের সময় বাংলাদেশী ৫ জন পাসপোর্ট যাত্রীর শরীরর তল্লাসী করে ২৪ টি সোনার বার উদ্ধার করেছে হিলি শুল্ক গোয়েন্দা।
বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হিলি জিরোপয়েন্ট থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিয়মিত তারা সোনা পাচার করতো বলে স্বীকার করেছে। উদ্ধার সোনার বারের ওজন দুই কেজি ৪০০ গ্রাম।
আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ সদরের শামসুল আলমের ছেলে মিনারুল ইসলাম (৫১), একই জেলার ঘিওর থানার নালীর গ্রামের মোতালেবের ছেলে জসিম উদ্দিন (২৯), মিনহাজ উদ্দিনের ছেলে ফরহাদ (৪৬), ঢাকার ভান্ডারিয়ার মৃত আজগর আলীর ছেলে মতিয়ার রহমান (৫৬) ও হরিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের লিমাই দাসের ছেলে মনোরঞ্জন (৪৮)।
হিলি শুল্ক গোয়েন্দা সংস্থার রাজস্ব কর্মকর্তা শোয়েব রহমান বিষযটি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কয়েকজন পাসপোর্ট যাত্রী সোনার বার নিয়ে ভারতে প্রবেশ করবে। সেই মোতাবেক আমরা হিলি জিরোপয়েন্টে অবস্থান করি। প্রথমে আমার দুই জনকে আটক করি এবং পরে তাদের জিজ্ঞাসা করে আরো তিন জনকে মোট ৫ জনকে আটক করতে সক্ষম হয়েছি। তাদের কাছ থেকে ২ কেজি ৪০০ গ্রাম মোট ২৪টি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা। সকল আইনি প্রকৃয়া শেষে আসামীদের হাকিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর হরা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবি ক্যাম্পাসে একশো কুকুরকে জলাতঙ্ক ভ্যাকসিন-খাদ্য ও সুপেয় পানি সরবরাহ

বঙ্গবন্ধু ও স্মৃতি সৌধে পূস্পার্ঘ অর্পণ রাণীশংকৈলে পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়

বোদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে

লিবিয়ায় নৌকাডুবিতে অর্ধশত মৃত্যুর শঙ্কা, ৩৩ বাংলাদেশি উদ্ধার

আইনজীবী সহকারী সমিতি দিনাজপুর শাখার দ্বি-বার্ষিক নির্বাচন ২৭জুন

চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাট্রির কার্য নির্বাহী পরিষদের সঙ্গে পৌর পরিষদের মতবিনিময় মডেল পৌরসভায় রূপান্তরে সহযোগীতা চাই- ভারপ্রাপ্ত মেয়র

সৌন্দর্যের দীপ তেঁতুলিয়ায় ভিনদেশি টিউলিপ

হরিপুরে বিএনপি’র বর্ধিত সভা

বালিয়াডাঙ্গী পলাশবাড়ী ইউনিয়ন ছাত্রদলের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

ঠাকুরগাঁওয়ে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বিদ্যুতের খুটি অন্যত্র স্থানান্তরের দাবি