Thursday , 13 October 2022 | [bangla_date]

হৃদয়ে রাসুলকে ধারণ করলে কেউ সাম্প্রদায়িক জঙ্গিবাদী হবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর)প্রতিনিধিঃ- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, হৃদয়ে রাসুলকে ধারণ করলে কেউ সাম্প্রদায়িক জঙ্গিবাদী হবে না। কারণ রসূল মানবতা, মনুষ্যত্বের প্রতীক। ধর্ম মানুষকে সুন্দর করে, সমৃদ্ধ করে। আর প্রকৃত ধর্ম আরেকজনকে সম্মান করতে শেখায়। যার নীতিনৈতিকতা নেই, মানবিক মূল্যবোধ নেই, সে ধার্মিক হতে পারে না। কারণ ধর্মের শিক্ষাই হলো সততা, পবিত্রতা। নৈতিকতা ও মূল্যবোধ ধর্মের মূল শিক্ষা। ইসলাম সত্য সুন্দরকে গ্রহণ এবং মিথ্যাকে বর্জনের নির্দেশনা দেন।
ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বুধবার (১২ অক্টোবর ২০২২) রাতে বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী হাট ওয়াবদ সংলগ্ন শাহজাহান ডিলারের চাতালে অনুষ্ঠিত আজিমুশ্বান ইসলামী জলসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বীরগঞ্জ উপজেলা কর্মিগ্রুপের কর্মি প্রধান মো. আঃ করিম এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন হযরত মাওঃ মুফতি মাসুদুর রহমান হামিদী। দ্বিতীয় বক্তার বক্তব্য রাখেন হযরত মাওঃ মো. ইসলাম উদ্দীন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. জাকারিয়া জাকা, সাধারন সম্পাদক মো. নুরিয়াস সাঈদ সরকার, শতগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম মোস্তফা, জেলা পরিষদের সদস্য রোকনুজ্জামান বিপ্লব,জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো.কামাল হোসেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উপজেলা পরিষদের ফুলবাগানেই মুগ্ধ সেবাগ্রহীতারা

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক

বিরলে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে মারপিটে ছুরিকাঘাতে একজন নিহত

পীরগঞ্জে গ্রামীন ব্যাংকের নৈশ্য প্রহরীরর মরদেহ উদ্ধার

পীরগঞ্জে গ্রামীন ব্যাংকের নৈশ্য প্রহরীরর মরদেহ উদ্ধার

রাণীশংকৈলে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে সেনাবাহিনীর পূর্ণাঙ্গ নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পর্গ অর্পণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক

বেঁচে থাকলে রাজনৈতিক ভাবে শেখ হাসিনার বিশ্বস্ত  অগ্রদূত হত শেখ রাসেল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বেঁচে থাকলে রাজনৈতিক ভাবে শেখ হাসিনার বিশ্বস্ত অগ্রদূত হত শেখ রাসেল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে পরিবেশ ও স্বাস্থ্যগত সুরক্ষা বিষয়ে আলোচনা সভা

তেঁতুলিয়ায় সড়ক দূর্ঘটনায় প্রাণে বাঁচলেন যাত্রীরা