Sunday , 2 October 2022 | [bangla_date]

১৯৭১ এ বাংলাদেশে গনহত্যা ও জেনেসাইট এর জাতিসংঘ স্বীকৃতির দাবীতে দিনাজপুরে ‘আমরা একাত্তরের’ সমাবেশ

১৯৭১ সালে বাংলাদেশে যে গণহত্যা ও সেনোসাইড এর ঘটনা ঘটেছিল তা জাতিসংঘ কর্তৃক আর্ন্তজাতিক স্বীকৃতির দাবী জানিয়ে ‘আমরা একাত্তরের’ ব্যানারে প্রতিবাদ সমাবেশ করেছে সাংস্কৃতিক কর্মী, সংবাদকর্মী, মুক্তিযোদ্ধা সেক্টর ফোরাম এর সদস্যবৃন্দ।
গতকাল রবিবার দিনাজপুর শিল্পকলা একাডেমী সম্মূখে আমরা একাত্তর দিনাজপুর এর আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, ৩ অক্টোবর জাতিসংঘের মানবাধিকার কমিশনের অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে প্রাণের দাবী ১৯৭১ সালে বাংলাদেশে যে গণহত্যা ও সেনোসাইড এর ঘটনা ঘটেছিল আমরা জাতিসংঘ কর্তৃক আর্ন্তজাতিক স্বীকৃতির দাবী করছি। এখনও অনেক বদ্ধ ভ‚মি, গণকবর রয়েছে যা আমরা জানি না। এসব পর্যায়ক্রমে গবেষনা করে প্রকাশ করা হচ্ছে। সেই সাথে একাত্তরের সেনোসাইড অপরাধিদের আমারা চরম শাস্তি দাবী জানাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যে গণহত্যা হয়েছিল তার স্বীকৃতির দাবী নিয়ে বাংলাদেশ সরকার মানবাধিকার কমিশন অধিবেশনে তুলে ধরবেন এটাই আমাদের কামনা।
মুক্তিযোদ্ধা সেক্টর ফোরাম এর সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংষ্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামালউদ্দীন বাচ্চু, সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রহমত, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, মহিলা পরিষদ দিনাজপুর শাখার সভাপতি কানিজ রহমান, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক সত্য ঘোষ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি রবিউল আউয়াল খোকা, সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, সাবেক পরিচালক (স্বাস্থ্য) ডাঃ আহাদ আলী, মুকিদ হায়দার মোসাদ্দেক হোসেন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
জেলা পরিষদ নির্বাচনে ছক্কা হাকাতে চান সদস্য প্রার্থী মশিউর

জেলা পরিষদ নির্বাচনে ছক্কা হাকাতে চান সদস্য প্রার্থী মশিউর

রনিক সভাপতি, ইউসুফ সম্পাদক পঞ্চগড়ে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় ২৪ জন প্রার্থী

রাণীশংকৈলের ধর্মীয় প্রতিষ্ঠানে এমপি দবিরুলের বিশেষ অনুদান প্রদান

বিরলে কষ্টিপাথরের বিষ্ণু মুর্তি উদ্ধার

এক সঙ্গে থাকতে থাকতে গৌরব আমার ভাই হয়ে গিয়েছে: দেবলীনা

জুলাই শহীদ দিবস- ২০২৫ স্মরণে হাবিপ্রবিতে আলোচনা সভা

রাণীশংকৈল ডিগ্রি কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা পীরগঞ্জে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ ৪শ জনের বিরুদ্ধে মামলা

নদীর দুই পারের মানুষের ভরসা ‘বাঁশের সাঁকো’