Sunday , 16 October 2022 | [bangla_date]

৭ দফা দাবিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুরের প্রস্তুতিমূলক সভা

‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এই ¯েøাগানকে সামনে রেখে আগামী ২২শে অরক্টাবর গন-অন্বেষণে কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার আয়োজনে ৭ দফা দাবির জন্য প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১১টায় নিমতলা (খাল পাড়ার) পৌর মার্কেটে ১৩টি উপজেলা থেকে আগত নেতৃবৃন্দদের উপস্থিতিতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তীর সভাপতিত্বে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলার সাধারন সম্পাদক রতন সিং স্বাগত বক্তব্যে বলেন বার বার আমাদেরকে সমাজের কলংকৃত ও সামপ্রদায়িক শক্তির বিরুদ্ধে ব্যক্তিরা আঘাত করছে তারা দেশের শত্রæ ও জনগনের শত্রæ। তাদের দ্বারা এই দেশ কোন উপকার পাইনি। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে আগলে রেখেছিলেন সব জাতি ধর্ম ও বর্ণকে একত্রিত করে। তারই নির্দেশনায় আজ সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে আমরা সক্ষম হবো। আগামী ২২শে অরক্টাবর গন-অন্বেষণের কর্মসূচী পালন করার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেন।
আলোচনা সভাতে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক উত্তম কুমার রায় শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমরা পকেট কমিটিতে বিশ^াস করি না। প্রতিটি উপজেলায় নিবিড় পর্যবেক্ষনের মাধ্যমে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যে উপজেলা শাখা তৈরি হয়েছে তা একমাত্র বলিষ্ট নেতৃত্বের দাবীদার আমাদের জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তীর কর্মফলে। এই কর্মসূচী আমাদের সত্বার পরিচয় বহন করে। কেন্দ্রীয় কর্মসূচীর ৭ দফা দাবির জন্য আগামীদিনের আন্দোলনকে বাস্তবায়িত করার তাগিদে সকল উপজেলা থেকে আগত নেতা-কর্মীদের প্রতি বলিষ্ঠ ভূমিকা রাখার পরামর্শ দেন।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের চিরিরবন্দর উপজেলা শাখার আহŸায়ক ডাঃ নবীন রায়, খানসামার উপজেলার সাধারন সম্পাদক শিবু সাহা, পার্বতীপুর উপজেলার যুব ঐক্য পরিষদের সদস্য সচিব ড. গৌরাঙ্গ রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নবাবগঞ্জ উপজেলার আহবায়ক জগদীশ, কাহারোল উপজেলার সভাপতি রাজেন্দ্র দেব নাথ, বীরগঞ্জ উপজেলার সাঃ সম্পাদক দিপঙ্কর রাহা বাপ্পি।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দিনাজপুর জেলার সহ-সভাপতি মারান্ডী, সাংগঠনিক সম্পাদক সনজিৎ কুমার রায় ও রাজু বিশ^াস, শহর শাখার সাঃ সম্পাদক রাজু দাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দিনাজপুর জেলার মহিলা ঐক্য পরিষদের সভাপতি মিনতী দাস, সা: সম্পাদক মল্লিকা রানী দাস, জেলার যুব ঐক্য পরিষদের সভাপতি জয়ন্ত মিশ্র, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি অমৃত রায় ও সাঃ সম্পাদক সানি রায়।
প্রস্তুতিমূলক আলোচনা সভা শুরুর আগে বিগত সময়ে যারা নিহত হয়েছেন এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি শ্রী জ্যাতিষ চন্দ্র রায় ও তার ভাতৃত্বদ্বয়ের তাড়াতাড়ি সুস্থতা লাভের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে গরম মসল্লার উত্তাপে দিশেহারা ক্রেতারা ৩৫০ টাকার জিরা এখন ৮৩০ টাকা

পঞ্চগড় চেম্বারের নতুন সভাপতি হান্নান শেখ

শীতের সকালে দুই টাকায় কম্বল নিয়ে হাজির তরুণ শিক্ষার্থীরা

শোকবার্তা কর্তব্যরত অবস্থায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), মনসুর আলীর ইন্তেকাল

পঞ্চগড়ে আহমদিয়া সম্পদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভে নিহত আরিফের লাশ ১২৯দিন পর কবর থেকে উত্তোলন

পঞ্চগড়ে পিআইবি’র আয়োজনে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মর্মান্তিক মৃত্যু

পীরগঞ্জে প্রতিবন্ধীদের সরকারী সেবায় অধিকরতর অন্তর্ভূক্তি বিষয়ে কর্মশাল

বোদায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়নে সেমিনার

পীরগঞ্জে মোবারক আলী চক্ষু হাসপাতালের ৩য় তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন