Sunday , 23 October 2022 | [bangla_date]

পীরগঞ্জে পাওয়ার টিলার চালকের গলা কাটা লাশ
উদ্ধার।আটক-১
পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বদরুল ইসলাম(৩৫) নামে এক
পাওয়ারটিলার চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার
চাপোর এলাকায় ওয়াজেদ মাস্টারের আমবাগান থেকে তার লাশ উদ্ধার করে পীরগঞ্জ থানা পুলিশ।
বদরুল ইসলাম পীরগঞ্জ উপজেলার উত্তর মালঞ্চা কাটাবাড়ি এলাকার সফিজুল ইসলামের ছেলে। সে
স্থানীয় বেলালের ইটভাটায় ট্রলিচালক হিসেবে কাজ করত।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত পরিবারের
লোকজনের সাথে বদরুলের মোবাইলে যোগাযোগ ছিল। রাতে সে আর বাড়ি ফেরেনি।
সকালে চাপোর চৌরাস্তার পাশে ওয়াযেদ মাস্টারের আমবাগানে লাশ পরে থাকতে দেখে
এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময়
সাংবাদিকদের বলেন এটি একটি হত্যাকান্ড বলে আমদের কাছে মনে হয়েছে। হত্যাকান্ডের
সাথে যারা জড়িত তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। জিজ্ঞেসাবাদের জন্য
হুমায়ুন কবির নামে একজন কে আটক করেছে থানা পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পার্বতীপুরের খনি এলাকার মামলাবাজ, দাদন ব্যবসায়ীর বিচার দাবীতে মানববন্ধন ভুক্তভোগীদের

করোনায় আরও ২৪১ জনের মৃত্যু, শনাক্ত ১৩ লাখ ছাড়াল

সংবাদ সম্মেলনে-অসহায় মা বাবা‘র আকুতি আমার মেয়েকে একবার দেখতে দাও, মেয়ে ঈষা বেঁচে আছে, না মেরে ফেলেছে আমরা জানিনা

বালিয়াডাঙ্গী সীমান্তবর্তী উপজেলা হওয়ায় উন্নয়নে পিছিয়ে আছে – উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ঈদ মোবারক,পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা , বালিয়াডাঙ্গী উপজেলা ও পাড়িয়া ইউনিয়ন বাসিকে জানিয়েছেন –মোঃ মজিবর রহমান শেখ, ( সাংবাদিক)

হরিপুরে দুর্নীতিবিরোধী, নারী নির্যাতন ও বেগম রোকেয়া দিবস পালিত

প্রয়াত এ্যাড: আজিজুল ইসলাম জুগলু’র নাগরিক শোক সভা

৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে হাবিপ্রবিতে অবহিতকরণ কর্মশালা

পরিত্যক্ত জমিতে শীতকালীন সবজি চাষ দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের

হিলি বন্দরে বেড়েছে আমদানি-রপ্তানি, ফিরেছে কর্মচাঞ্চল্যতা