Wednesday , 9 November 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে শিল্প-কারখানার দূষণ নিয়ন্ত্রণ, উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন ও ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্বুদ্ধ করণ বিষয়ক মতবিনিময় সভা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁওয়ে শিল্প-কারখানার দূষণ নিয়ন্ত্রণ, উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন ও ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্বুদ্ধ করণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৯ নভেম্বর বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “শেখ হাসিনার বাংলাদেশ পরিচ্ছন্ন পরিবেশ”।
পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের আয়োজনে ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া, পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী, ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র মো: আব্দুল কাইয়ুম চৌধুরী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো: মুরাদ হোসেন, পীরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সুপ্রিয় গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো: বাবলুর রহমান, রোদেলা ক্লিনিকের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ি রাজিউল ফারুক রুমেল চৌধুরী প্রমুখ। সভার শুরুতেই উল্লেখিত বিষয়বস্তুর উপরে নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সভায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শিল্প-কারখানার দূর্ষন নিয়ন্ত্রণ, উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন ও ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্যোক্তাদের উদ্ধুদ্ধকরনের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ১২ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

চিরিরবন্দরে গরুর লাম্পি স্কিন রোগে আতঙ্ক

রাণীশংকৈলে মাল্টাবাগানে ১১ মিশ্র ফসল করে চমক লাগালেন আমিরুল

নবাবগঞ্জে চক্ষু বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত

বীরগঞ্জে নিখোঁজের ১৭ ঘণ্টা পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উদযাপন

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উদযাপন

করোনায় আরও ২৪১ জনের মৃত্যু, শনাক্ত ১৩ লাখ ছাড়াল

ক্ষতিপুরনের দাবীতে বড়পুকুরিয়া খনি এলাকার গ্রামবাসীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কর্তৃক স্বাধীনতার সুর্বণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন

কাহারোলে গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন – জেলা প্রশাসক