Friday , 4 November 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও হরিপুর থানা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

মো: মারুফ হোসেন, ঠাকুরগাঁও : দীর্ঘদিন পর ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা ও হরিপুর থানা ছাত্রলীগের নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ ।

বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকার স্বাক্ষর করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির তথ্য জানানো হয় ।

রুহিয়া থানা কমিটিতে হেলাল হোসেনকে সভাপতি ও রেজওয়ানুল হক জুয়েলকে সাধারণ সম্পাদক করা হয়েছে । এছাড়াও হরিপুর থানা কমিটিতে সাদেকুল ইসলামকে সভাপতি ও শামীম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে ।

ঘোষিত রুহিয়া থানার কমিটিতে সহ-সভাপতি হয়েছেন- রাফসান জানি রুবেল, হুমায়ুন কবির, প্রবীর কুমার রায়, মাসুদ রানা সরকার, মঞ্জু আলম তানিম, ফিরোজ জামান, মানিক ইসলাম, সোহাগ হোসেন, হযরত আলী, রিমু সরকার, অরবিন্দ সেন, সাদেকুল ইসলাম ও রুহুল আমিন রুবেল ।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- আনিসুর রহমান, স্বরুপ কুমার সেন, আবির সরকার, হৃদয় রায়, আলমগীর হোসেন, সোহাগ সালমান, লিটন রানা, শামসুদ্দিন টিব্রিজ বাবু । অন্যদিকে সাংগঠনিক সম্পাদক হয়েছেন- মো. রানা, মনোতোষ চন্দ্র রায়, সাকিব উল ইসলাম বাদশাহ, মাহিন ইসলাম, সিদ্দিকুল ইসলাম, নাজমুল ও রনি ইসলাম।

ঘোষিত হরিপুর থানা কমিটিতে সহ-সভাপতি হয়েছেন- রফিকুল ইসলাম রফিক, শাকিল রানা পারভেজ, ইয়াসিন আলী, মাহিদুল সরকার বাপ্পি, সবুজ শর্মা, লিয়াকত আলী বাপ্পি, আরিফুর রহমান প্রধান (আলিফ), মাসুম বিল্লাহ ও মুরাদ হোসেন ।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- মাসুদ রানা, উজ্জ্বল হাসান রাজবীর, মো. ওমর, ওমর ফারুক লিটন, মওদুদ আহমেদ মনি এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন- লামিয়া তালুকদার বৈশাখী, মো. আশিক, কামরুজ্জামান, রাশেদুজ্জামান রনি ও খোকন শর্মা ।

রুহিয়া ও হরিপুর থানা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনার পরপরই আনন্দ মিছিল করে নেতাকর্মীরা । তারা একে অপরকে মিষ্টিমুখ করায় ।

ঘোষিত রুহিয়া থানা কমিটির সভাপতি হেলাল হোসেন বলেন, সংগঠন আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছে । অবশ্যই সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো ।

এদিকে ঘোষিত হরিপুর থানা কমিটির সাধারণ সম্পাদক শামীম হোসেন বলেন, ছাত্রলীগকে আরও শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করার জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবো । ছাত্রলীগ হবে সংগঠনের ও প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্দন ।

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম বলেন, ছাত্রলীগের দায়িত্ব যাদেরকে দেয়া হলো তারা অবশ্যই সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে কাজ করবে । আমরা আশা করি ঘোষিত কমিটির নেতৃবৃন্দের হাত ধরেই থানা এলাকায় ছাত্রলীগ সুসংগঠিত হবে এবং শাক্তিশালী সংগঠন হয়ে কাজ করবে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সেবা না পেয়ে ডিসি অফিসের হেল্পডেস্ক ভাঙচুরের অভিযোগ

রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে বিকাশ ব্যবসায়ী ইসাহাক আলী হত্যাকান্ডের সাথে জড়িত ৩ জন আটক

বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে

ঠাকুরগাঁওয়ে উৎপাদিত আম ইউরোপে রফতানি কার্যক্রমের উদ্বোধন

বালিয়াডাঙ্গীতে ভিজিএফ চাল পাবে ১০ হাজার ৬’শ ৩৫ পরিবার

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক

দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

পঞ্চগড়ে এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

পীরগঞ্জে নৌকার মাঝি ইমদাদুল হককে গণ সংবর্ধনা দেয়া হয়েছে