Thursday , 24 November 2022 | [bangla_date]

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে…. জেলা প্রশাসক জহুরুল ইসলাম

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম বলেছেন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে দেশের এক ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবে না। তিনি আরো বলেন দেশে কোন খাদ্য সংকট নেই, দেশে প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদিত হচ্ছে। তিনি কৃষকদের আরো বেশি বেশি করে খাদ্য শস্য উৎপাদন করার তাগিদ প্রদান করেন। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ বটমুল চত্বরে কৃষক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরডি এর পরিচালক মোঃ মাজেদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের উপ-পরিচালক রিয়াজ উদ্দীন, সহকারী পুলিশ সুপার (বোদা ও দেবীগঞ্জ) সার্কেল রুনা লায়লা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি।

অন্যান্যদের বক্তব্য রাখেন বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায়, উপজেলা কৃষি অফিসার আল আমুন অর রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউসুফ আলী দুলাল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ, ইউ’পি চেয়য়ারম্যান রেজাউল করিম শামীম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইমরানুজ্জামান। এ সময় সরকারি কর্মকর্তা, ইউ’পি চেয়ারম্যান, ইউ’পি সদস্য, সাংবাদিক, কৃষক-কৃষাণী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। কৃষক সমাবেশের আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম উপজেলার ক্ষদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামুল্যে গমের বীজ ও সার বিতরণ করেন।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন

বঙ্গবন্ধু কন্যা দেশের ক্রীড়াঙ্গনকে উন্নত করে দেশকে আলোকিত করেছে -হুইপ ইকবালুর রহিম

আশ্রয়ণের বাড়ী আছে তবে চলাচলের রাস্তা নেই,দূর্ভোগে বাসিন্দারা

কাহারোলে ঐতিহাসিক কান্তজিউ মন্দিরকে ঘিরে মাস ব্যাপী রাস মেলার উদ্বোধন

বীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় কিশোর নিহত

আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দিনাজপুরে নারীর অগ্রযাত্রায় বিশেষ ভুমিকা রাখার জন্য নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের “অগ্রণী”পুরস্কার প্রদান

চাঁদগঞ্জ দ্বিমুখী হাই স্কুল এন্ড কলেজে ঘোষনা করা হলো ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে জেসি বান্ধব গ্রীন স্কুল

ঈদ উপলক্ষে রেখে বীরগঞ্জে সেনাবাহিনীর চেকপোস্টে তৎপরতা, নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের স্বস্তিতে

হরিপুরে ছেলের হাতে মা খুন !