Friday , 25 November 2022 | [bangla_date]

অপরাধ বন্ধে মুঠোফোন উদ্ধারে বিসিপিআরটিএ পঞ্চগড় সহ সকল জেলায় কাজ করছে

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ বোদা উপজেলা সহ পঞ্চগড় জেলায় বাংলাদেশ সেল
ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (বিসিপিআরটিএ) এর সদস্যরা
হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে জনপ্রিয়তা অর্জন
করেছে। হারিয়ে বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনগুলো টেকনিশিয়ানদের
দোকানে লক খুলতে আসলে বৈধ কাগজ পত্র না দেখাতে পারালে আইন শৃঙ্খলা বাহিনী
মাধ্যমে নিকটস্থ থানায় হস্তান্তর করছেন সেল ফোন টেকনিশিয়ানরা। ইতিমধ্যে
মুঠোফোন দ্বারা অপরাধ বন্ধে বিসিপিআরটিএ পঞ্চগড় জেলা সহ সকল জেলায়
কাজ করে যাচ্ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্যামসাং এ ০৩ এস একটি এন্ড্রয়েড
মোবাইল ফোন বোদা থানায় হস্তান্তর করেছে বিসিপিআরটিএ এর সদস্যরা।
মোবাইল ফোন টি হস্তান্তরের সময় বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার
রায় এর সাথে বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর লক্ষ্য ও
উদ্দেশ্য বাস্তবায়নে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিসিপিআরটিএ এর
কার্যনির্বাহী পরিষদের সদস্য মোঃ নুরুজ্জামান এবং পঞ্চগড় জেলা কমিটির
সভাপতি মোঃ ওমর ফারুক। এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার
রায় জানান, মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে কেউ সমস্যা তৈরি করলে সার্বিক
সহযোগিতা করার আশ্বাস দেন এবং নভেম্বর মাসে আরো যে দুইটি মোবাইল
ফোন উদ্ধার করে থানায় হস্তান্তর করার হয়েছি তার মধ্যে একটি ইতিমধ্যে মুলমালিকের হস্তান্তর করা হয়েছে আরেকটি মালিক হাবিবুর রহমান ঢাকা বসুন্ধরা
এলাকার, হস্তান্তরে প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ইউপি নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী শিক্ষক তাহের আলীর

পূজায় ৭ দিন বন্ধ হিলি স্থলবন্দরে  আমদানি-রপ্তানি

পূজায় ৭ দিন বন্ধ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি

অর্থ আত্মসাতের কারখানা দ্বীপ্ত জীবন ফাউন্ডেশনের দ্বিতীয় ব্যক্তিই ‘দরবেশ বাবা’ তথা ইয়াসিন

বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের চূড়ান্ত খেলায় এমপি গোপাল শারিরিক ও মানসিক বিকাশ ঘটানোর জন্য খেলাধুলা বিকল্প নেই

পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা জাকের আলী আর নেই

খানসামা উপজেলার কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে অবশেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চেয়ারে বসলেন মোকসেদ আলী

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিবাদে ভূমিহীন পরিবারের বাড়িঘর ভাংচুর, নারী-পুরুষ সহ আহত -৪

রাণীশংকৈলে ইউপি সদস্যদের শপথ গ্রহন

বাক-শ্রবণপ্রতিবন্ধী ইন্দ্রজিত সাহার সাফল্যে এলাকায় খুশির বন্যা

পীরগঞ্জে উপজেলা আওয়ামীলীগে দলীয় কার্যালয়ের ছাদ ঢালাই উদ্বোধন