Tuesday , 22 November 2022 | [bangla_date]

আগামী বছর খাদ্য নিরাপত্তায় বিশ্বে মডেল হয়ে থাকবে বাংলাদেশ-মন্তব্য সাবেক গভর্নর ড.আতিউর রহমানের

ঠাকুরগাঁও প্রতিনিধি:
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.আতিউর রহমান বলেছেন, আগামী
বছর খাদ্য নিরাপত্তায় বিশ্বে মডেল হয়ে থাকবে বাংলাদেশ। দেশে কোন
খাদ্য সংকট হবে না বলে মন্তব্য করেন তিনি।
ইতোমধ্যে অনেকে দেশে রিজার্ভ ঘাটতি, খাদ্য সংকটসহ নানা বিষয়
নিয়ে গুজব ছড়াচ্ছে, তারা স্বার্থান্বেষী মহল। আমাদের সতর্ক থাকতে
হবে।
সাবেক এই গভর্নরের মতে, ইতোমধ্যে দেশে আমনের ফলন ভাল হয়েছে।
আগামী বোরো আবাদেও ধানেরও ফলন ভাল হবে। এজন্য সময় মতো
কৃষকের হাতে সার পৌছে দিতে হবে।
তিনি সোমবার বিকেলে ঠাকুরগাঁওয়ে উন্নয়ন সংস্থা ইএসডিও’র
সেমিনার হলে আয়োজিত “মানব উন্নয়ন ভাবনা” শীর্ষক একক
বক্তৃতায় এসব কথা বলেন।
ইএসডিও এবং বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট যৌথ
ভাবে আয়োজিত অনুষ্ঠানে ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ
শহীদ উজ জামান, ইকোপাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড.সেলিমা আখতার,
প্রেসক্লাব সভাপতি মনসুর আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে শীতার্ত অসহায় মানুষের জন্য উষ্ণ উপহার

হাবিপ্রবিতে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক কর্মশালা

সেতাবগঞ্জ প্রেসক্লাবে বন্ধ চিনিকল চালু করণ বে-সরকারী টাস্কফোর্স কমিটির সদস্যদের সংবাদ সম্মেলন

মোস্তাফিজুর সভাপতি- শাহানশাহ সম্পাদক রাণীশংকৈলে সাধারণ পাঠাগারের কমিটি গঠন

বীরগঞ্জে ইএসডিও’র রিভাইভ প্রকল্পের ডায়ালগ সভা

বীরগঞ্জে ইএসডিও’র রিভাইভ প্রকল্পের ডায়ালগ সভা

লঞ্চে উঠতে গিয়ে প্রাণ গেলো পুলিশ কর্মকর্তার

পীরগঞ্জে শিশুকে হাত-পা বেধে চার দিন ধরে নির্যাতন পিতা ও সৎ মা গ্রেপ্তার

বীরগঞ্জে প্রতিমা বিসর্জনে গিয়ে নিখোঁজ -১

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক- পিকআপ সংঘর্ষে আহত ১

বীরগঞ্জে সেবা ডায়াগনস্টিক ও কনসালটেন্ট সেন্টারে ডাক্তারের রিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ