Wednesday , 9 November 2022 | [bangla_date]

আটোয়ারীতে আলোয়াখোয়া রাস মেলা উদ্বোধন

আটোয়ারীতে আলোয়াখোয়া  রাস মেলা উদ্বোধন

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী আটোয়ারী আলোয়াখোয়া রাস মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মেলা কমিটির আয়োজনে সোমবার ( ৭ নভেম্বর) সন্ধায় উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) দীপঙ্কর রায় আলোয়াখোয়া রাস মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আলোয়াখোয়া রাস মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক। বক্তাগণ বলেন, আলোয়াখোয়া মেলার ঐতিহ্য ধারণ করতে সুস্থ বিনোদনের ব্যবস্থা থাকবে। এ মেলা একমাস স্থায়ী থাকবে। মেলায় গরু, মহিষ,ঘোড়া,ছাগল,ভেড়া, স্টীল ও কাঠের ফার্নিচার, জুতা, কাপড় সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিরাপদে ক্রয় বিক্রয় শুরু হয়েছে। এখানে আইন-শৃঙ্খলা বাহিনী সাদা পোশাকে সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। মেলায় কেহ কোন অপরাধে জড়িত হলে সাথে সাথে অপরাধীকে আটক করে আইনের আওতায় নেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল

রাণীশংকৈল আজাদ মেডিক্যাকেল স্বত্বাধিকারী দুলাল বসাকের পরোলোক গমন

রাণীশংকৈলে জেলা প্রশাসকের পরিদর্শন -প্রস্তুত হচ্ছে বাড়ী- অপেক্ষায় গৃহহীনরা

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার ছাত্র মুরাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রধান আসামীর জামিন বাতিলের দাবি

ঠাকুরগাঁওয়ে ৫৫ বছর ধরে মাটির হাঁড়িপাতিল বিক্রি করেন — মতিচন্দ্র রায় (৯০) !

বোচাগঞ্জে তিনজন সার ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা

অপহরণ নাটকে স্ত্রী’র কাছ থেকে লাখ টাকা মুক্তিপন আদায়ের চেষ্টা, পীরগঞ্জে গ্রেপ্তার-২

হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর এর পিএইচডি ফেলো’র গবেষণা মাঠ পরিদর্শন

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন: ওয়ার্ড পর্যায়ে নৌকার প্রতীকের অফিস উদ্বোধন

পীরগঞ্জ থেকে বন্যার্তদের জন্য ৩ লাখ টাকা অনুদান পাঠালেন শিক্ষার্থীরা