Tuesday , 1 November 2022 | [bangla_date]

আটোয়ারীতে জাতীয় যুব দিবস উদযাপন

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ◌ঃ
“ প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে
পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় যুব দিবস-২০২২ উদযাপন উপলক্ষের্ যালি , আলোচনা
সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন
অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে র ্যালি শেষে উপজেলা
পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও ২০ জন প্রশিক্ষণ প্রাপ্ত যুবকের মাঝে ৮
লক্ষ ৫০ হাজার টাকা ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা র্নিবাহী অফিসার মোঃ
মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী
রাজার সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ
তৌহিদুল ইসলাম প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন র্কমর্কতা কাজি জসিম উদ্দিন। সভায়
আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, সফল উদ্যোক্তা ও
আত্মর্কমী আতিকা উলফাত লিমা, জাকিরুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তব্যে
ইউএনও মোঃ মুসফিকুল আলম হালিম বলেন, বাংলাদেশের ইতিহাসে যুবদের বীরত্বর্পুণ
অবাদন ও মহান আত্মত্যাগ চিরঅম্লান হয়ে থাকবে। যুব সমাজ জাতির প্রাণশক্তি,
উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক। তারা সাহসী, বেগবান, প্রতিশ্রুতিশীল,
সম্ভাবনাময় ও সৃজনশীল। তিনি আরো বলেন, যুব সমাজকে নিজেদের প্রতিষ্ঠিত করার
পাশাপাশি র্কমসংস্থান, আত্মোন্নয়ন ও সমাজ বির্নিমাণে গতিশীল ভুমিকা রাখতে
হবে। আমি আশা করি, প্রাণশক্তিতে ভরপুর আমাদের যুব সমাজ তাদের অমিত
সম্ভাবনাকে কাজে লাগিয়ে র্সবকালের র্সবশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বির্নিমাণে আরও র্কাযকর অবদান
রাখবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও শাহরিয়ার নজিরকে বিদায় সংবর্ধনা ও ক্রেস প্রদান

নবরূপীর নির্বাচনকে সামনে রেখে নতুন-পুরাতন সদস্যদের মতবিনিময় ও মিলনমেলা

ঠাকুরগাওয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ৩ দিন ব্যাপী ক্যাম্পেইন

হিলি সীমান্তে আন্তর্জাতিক কাস্টমসের শুভেচ্ছা বিনিময়

পীরগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

হরিপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

ঘোড়াঘাটে দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শনে অতিরিক্ত সচিব

আটোয়ারীতে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

আমরা বিপদে আছি রাণীশংকৈলে আজ প্রতিক কাল ভোট