Sunday , 6 November 2022 | [bangla_date]

আটোয়ারীতে জাতীয় সমবায় দিবস পালিত

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ “ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে নানা কর্মসুচির মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের যৌথ আয়োজনে শনিবার ( ০৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡রে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসুচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্ত¡র হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সমবায়ী ¯েøাগান সহ র‌্যালিটি উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। প্রতিশ্রæতি সমবায় সমিতি লিঃ এর সভাপতি নাজিম কিবরিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা। আরো বক্তব্য রাখেন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি ও বিশিষ্ট সমবায়ী কল্যাণ কুমার ঘোষ, আলোয়াখোয়া বহুমুখী সমবায় সমিতি’র সভাপতি মোঃ আজিজুর রহমান, ‘সোভা’ সমবায় সমিতি’র সভাপতি মোঃ আব্দুল মজিদ, দোহসুহ ছাগল পালন সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুর রশিদ প্রমুখ। স্বাগত বক্তব্যে মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমবায় অফিসার রোকেয়া খাতুন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ সিংড়া জাতীয় উদ্যানে পরিচর্যা কেন্দ্রে উদ্ধারকৃত ২৭টি বিরল প্রজাতির শকুন অবমুক্তির অপেক্ষায়

ওবায়দুল কাদের তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত

পীরগঞ্জে সাওতাল বিদ্রোহ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

পীরগঞ্জে রমেশ চন্দ্র সেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

হাবিপ্রবিতে “শিক্ষণ পদ্ধতি বিষয়ক”  তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

হাবিপ্রবিতে “শিক্ষণ পদ্ধতি বিষয়ক” তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

উম্মুক্ত লটারীর মাধ্যমে পঞ্চগড়ে সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খানসামায় স্থানীযভাবে উৎপাদিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী মেলা

কাহারোলে ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে শিতবস্ত্র বিতরণ

বোদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কর্মসুচি পালন

বোদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কর্মসুচি পালন