Wednesday , 9 November 2022 | [bangla_date]

আটোয়ারীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার ( ৮ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম-এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের বিএসটিআই পরিদর্শক (মেট্রোলজি) মোঃ আলমাস মিয়া সহ থানা পুলিশের একটি দল। অভিযানকালে উপজেলার ফকিরগঞ্জ বাজারের মেসার্স রিপন এন্টারপ্রাইজকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ ধারা ( ওজনে কম দেওয়া) লঙ্ঘনের অপরাধে ১০ হাজার , গোয়ালদিঘী মোড় এলাকায় মেসার্স মাহী ফিলিং স্টেশনকে একই অপরাধে ৩ হাজার টাকা এবং মির্জাপুর এলাকায় মেসার্স সাত্তার বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি ও বিস্কুট উৎপাদন,উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ সঠিক না থাকার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি সংঘটিত হলে আরো কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে সতর্ক করে দেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন কার্যক্রম বিষয়ে দিনাজপুরে মত বিনিময় ও স্কিম বাস্তবায়ন সভা

ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতেই সংখ্যা লঘুদের দেশত্যাগ জাস্ট স্টেজ ড্রামা —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পীরগঞ্জে ১৯০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ একজন আটক

হাবিপ্রবিতে তিন দিনব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

দিনাজপুরে বিএনপি’র প্রস্তুস্তি সভা অনুষ্ঠিত

দিনাজপুরে ২৫০ বৈদেশিক মুদ্রাসহ আটক-১

ঠাকুরগাঁও-৩ উপনির্বাচন: জাপা’র হাফিজউদ্দীন নির্বাচিত

ইউটিউব দেখে মহিষ খামারে স্বাবলম্বী অনার্স পাশ আশরাফুল

হরিপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে–স্বরাষ্ট্র উপদেষ্টা