Friday , 25 November 2022 | [bangla_date]

আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে ইউনেস্কো ক্লাব দিনাজপুরের উদ্দ্যোগে মুক্ত আলোচনা সভা

আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ইউনেস্কো ক্লাব দিনাজপুরের আয়োজনে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ইউনেস্কো ক্লাব দিনাজপুরের আযােজনে মুক্ত আলোচনায প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিছুুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম ।
মুক্ত আলোচনায় বক্তারা বলেন,নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠা করতে হবে,কন্যা শিশুদের প্রতি পরিবারকেই যতœশীল হওয়া উচিত কারণ এক্ষেত্রে কাউকই বিশ্বাস করা ঠিক নয়। দায়মুক্তির সংস্কৃতি নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির অন্যতম কারণ। আলোচনায় সাইবার ক্রাইমের মাধ্যমে নারীদের যৌন হেনস্তা করা হচ্ছে বলেও সর্তক হওয়ার আহবান করা হয়। যে কোনো মুল্যে নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নারীদের মর্যাদা এবং সমঅধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নারী ও শিশুদের ওপর বিভিন্ন ধরনের নিপীড়ন ও সহিংসতা চালানো হলেও এই সমস্ত ঘটনার বিচার এবং অপরাধীদের সাজা হওয়ার সংখ্যা খুবই কম। ফলে দেশে দিন দিন নারীর প্রতি সহিংসতার ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং বিচারহীনতার সংস্কৃতি ও অভিযুক্তদের দায়মুক্তির কারণে সামাজিক শৃঙ্খলা ভেঙ্গে পড়ছে। দিনাজপুর ইউনেক্সো ক্লাব সভাপতি শামসুল মুক্তাদির সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচকের বক্তব্য রাখেন মহিলা পরিষদ সভাপতি কানিজ রহমান,গনমাধ্যম কর্মী তনুজা শারমিন ও বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়শেনের মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরী ।
এসময় অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ১৫ হাজার ৫৫০ টাকা জরিমানা

ময়মনসিংহ স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রেনযাত্রী নিহত

খানসামায় কালী ও শিব প্রতিমার মাথা ভেঙে নিয়েছে দূর্বৃত্তরা

আজিজুল ইমাম চৌধুরীর রোগ মুক্তি চেয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

বোদায় ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়নে প্রশিক্ষণ কর্মশালা

শোকাবহ আগস্টে হাবিপ্রবিতে মাসব্যাপী কর্মস‚চি গ্রহণ

বীরগঞ্জে হামরা বীরগঞ্জিয়া প্রতিনিধি পরিষদের ঈদ পুনর্মিলনী

নুরুল উলুম কওমিয়া হাফিজয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চিরিরবন্দরে ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত  করে হত্যা চেষ্টার অভিযোগে মামলা

চিরিরবন্দরে ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার অভিযোগে মামলা

বীরগঞ্জে পল্লীশ্রীর উদ্যোগে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ