Saturday , 19 November 2022 | [bangla_date]

আসন্ন নবরূপীর নির্বাচনে আব্দুস সামাদ-বাদল প্যানেলের মনোনয়নপত্র দাখিল

দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর নির্বাচনে আব্দুস সামাদ-একেএম মেহেরুল্লাহ বাদল ২১ সদস্য বিশিষ্ট ১টি পূর্ণাঙ্গ প্যানেল জমা দিয়েছে নির্বাচন কমিশনারের হাতে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় বাহাদুর বাজার নবরূপী কার্যালয়ে নবরূপীর নির্বাচন কমিশনার এ্যাডঃ নুরুল ইসলাম, সদস্য এম. নুরুল আলম ও মোঃ রফিকুল ইসলাম শাহ এর নিকট প্যানেল জমা দেন সভাপতি পদপ্রার্থী আব্দুস সামাদ ও সাধারন সম্পাদক পদপ্রার্থী একেএম মেহেরুল্লাহ বাদলসহ প্যানেলের সদস্যবৃন্দ। প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ নুরুল ইসলাম জানান, সভাপতি পদে-আব্দুস সামাদ, সহ-সভাপতি পদে মানস কুমার ভট্টাচার্য, সুনীল চক্রবর্তী ও ডাঃ খাদিজা নাহিদ ইভা। সাধারন সম্পাদক পদে একেএম মেহেরুল্লাহ বাদল, সহ-সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান, সিফাত ই জাহান শিউ। অর্থ সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ, দপ্তর সম্পাদক মোঃ আকবর আলী, প্রচার সম্পাদক শাহ মোঃ শাহরুখ শিশির, নাট্য সম্পাদক পদে শামীম রাজা, সঙ্গীত সম্পাদক মোঃ ফরহাদ আহমেদ, সাহিত্য সম্পাদক সিরাজাম মুনিরা, চারু কলা সম্পাদক রওনক আরা হক নিপা, গ্রন্থগার সম্পাদক মোঃ ফজলুল করিম, প্রশিক্ষন সম্পাদক রাকিব হাসান রানা, কার্যকারী সম্পাদক অধ্যাপক আমিনুল হক, ডাঃ মোঃ শহিদুল ইসলাম খান, সৈয়দ মোকাদ্দেক হোসেন বাবলু, মোকসেদ আলী মঙ্গলীয়া ও মোঃ নাজমুল হক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র আমরা পেয়েছি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সভাপতি পদে রনজিৎ কুমার সিংহ’র মনোনয়নপত্র পেয়েছি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ নভেম্বর শুক্রবার। নবরূপীর ৩ বছর মেয়াদী কার্যকরী কমিটির নির্বাচন আগামী ৩ ডিসেম্বর ঐতিহাসিক রামসাগরে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল হাসপাতালে অক্সিজেন কনসেনটার দিলো ই্এসডিও

বীরগঞ্জে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী কর্তৃক আটোয়ারী উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

যুক্তরাষ্ট্র-নিউইয়র্ক দিনাজপুর জেলা সমিতি কর্তৃক শীতবস্ত্র বিতরণ

বিশ্বব্যাংকের গবেষণায় ঢাকায় মাথাপিছু ২৪ কেজি বাইরে ৯ কেজী প্লাস্টিক ব্যবহার

চিরিরবন্দরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

বোচাগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন

ভূয়া ব্যাংক একাউন্ট তৈরী করে চেক জালিয়াতির একাধিক মিথ্যা মামলা ও জমির জাল দলিল করে হয়রানির প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

ভূয়া ব্যাংক একাউন্ট তৈরী করে চেক জালিয়াতির একাধিক মিথ্যা মামলা ও জমির জাল দলিল করে হয়রানির প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও বাঁধে মাছ ধরা উৎসব

সেতাবগঞ্জ চিনিকলে গ্র্যাচুইটির টাকার দাবীতে বিক্ষোভ স্মারকলিপি প্রদান