Sunday , 20 November 2022 | [bangla_date]

ইট পোড়ানো প্রস্তুতি সম্পন্ন রাণীশংকৈলে ভাটাগুলোতে আগুন জ্বালানো অনিশ্চিত

ইট পোড়ানো প্রস্তুতি সম্পন্ন রাণীশংকৈলে ভাটাগুলোতে আগুন জ্বালানো অনিশ্চিত

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগা্ওঁয়ের রাণীশংকৈল উপজেলায়
রয়েছে ২৭টি ইট ভাটা। ভাটাগুলোতে কাঁচা ইট তৈরির কাজ প্রায় সম্পন্ন । ভাটা
মালিকরা ইট পোড়াতে প্রশাসনের অনুমতি পাচ্ছেনা এনিয়ে চলছে দরকষাকষি।
জানাযায়, প্রতিবছর আগুন জ্বালানো মৌসুম এলেই ভাটা মালিকদের সাথে
প্রশাসনের চলে দফায় দফায় বৈঠক। ভাটায় আগুন জ্বালানো নিয়ে চলে অনিশ্চিয়তা
তার পরেও চলে ভাটা। আবার সে ভাটার ইট দিয়ে উন্নয়ন মুলক কাজ হয় সরকারের ।
ঠাকুরগাঁও, বগুড়া, টাঙ্গাইল ও লালমনিরহাট- এই চার জেলায় অবৈধ ইটভাটা বন্ধের
রিট করেন পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ । রিটের
প্রেক্ষিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ অনুসারে লাইসেন্স
ব্যতীত কোন ইটভাটা স্থাপন ও পরিচালনা করা যাবেনা মর্মে নির্দেশনা জারি
করেছে হাইকোর্ট। একই সঙ্গে চার জেলায় থাকা অবৈধ ইটভাটার তালিকা দুই
সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
সারাদেশের মধ্যে চার জেলায় শুধু ভাটা বন্ধের বিষয়ে স্থানীয়দের ভাবিয়ে তুলেছে।
সন্ধারই গ্রামের সোহেল রানা বলেন, প্রতিবছর শুনি ভাটা বন্ধ হবে, আবার অজ্ঞাত
কারনে ভাটা চালু হয়। এবার হাইকোর্টের নির্দেশনার পরেও কি ভাটা চালু হবে?
এ প্রসঙ্গে ভাটা মালিক সমিতির সভাপতি আহাম্মেদ হোসেন বিপ্লব
মুঠোফোনে বালেন,হাইকোর্টের রিটের বিষয়ে আপিলের প্রক্রিয়া চলছে।
প্রতিবছর সরকারকে ভ্যাট ট্যাস্ক দিয়ে আমরা ভাটা পরিচালনা করে আসছি। এবার
ভাটা চালু না হলে এ উপজেলার ১২হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে। তিনি আরো
বলেন, ডলার সংকটের কারণে এবার কয়লা কেনা মুশকিল হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুরকার নাইন কবির স্টিভ বলেন,
ইটভাটা বন্ধের হাইকোর্টের নির্দেশনা রয়েছে । আদালতের বাইরে আমরা কোন
মন্তব্য করতে পারিনা। ভাটা সংশ্লিষ্ট কোন মানবিক বিষয় থাকলে এটাও আদালত
নির্ধারণ করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে গ্রাম পুলিশের মাঝে কম্বল কম্বল

ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের নানা সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

দিনাজপুর ক্রোস রাইডার্স এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী- কেক কাটা ও বাইক স্ট্যান্ড প্রদর্শন

বীরগঞ্জে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

দিনাজপুর বাকবিশিসের নেতৃবৃন্দের ১১ দফা দাবী বাস্তাবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

বীরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই-দিনাজপুরে জাগপার মুখপাত্র রাশেদ প্রধান

প্রাধানমন্ত্রীর জন্ম দিন: ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা

হরিপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ঘোড়াঘাটে নিরাপদ রক্ত পরিসঞ্চালন ও জটিলতা বিষয়ক সেমিনার