Monday , 7 November 2022 | [bangla_date]

কাহারোলে ধানের বাম্পার ফলন দাম পেয়ে কৃষকেরা খুশী

দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে আগাম জাতের আমন ধান পুরাদমে কাটামাড়াই শুরু হয়েছে। গতকাল উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে মাঠে মাঠে কৃষক কৃষানিরা ধান কাটতে ব্যস্ত সময় পার করছে। প্রায় ১ মাস আগেই থেকে মাঠজুরেই পেকে আছে আমন ধান। ব্রি-ধান বিনা ধান সহ স্থানীয় অনেক জাতের ধান ইতোমধ্যে কেটেছে কৃষকেরা নতুন ধান কেটে বাড়িতে আনায় নতুন ধানের মৌ মৌ গন্ধে সৌরভ ছড়াচ্ছে কৃষকের ঘর। নতুন ধান কেটে মাড়াই করে খড়ের দামও পাচ্ছে কৃষক। আগাম জাতের ধান কেটে ঐ জমিতে আলু, ভূট্টা, গমসহ শীতকালীন সবজি আবাদ করে অধিক লাভবান হচ্ছেন কৃষকেরা। আমন ধান রোপনের পর থেকে শস্য কর্তন না হওয়া পর্যন্ত কৃষি শ্রমিকদের হাতে কোন কাজ থাকত না। বর্তমানে কৃষি শ্রমিকেরা ভূট্টা, আলু ও গম সহ বিভিন্ন জমিতে কাজ করে পরিবার পরিজন নিয়ে সংসার চালাচ্ছেন।
কাহারোল উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি আমন মৌসুমে আমন ধানের লক্ষ্য মাত্রা ধরা হয়েছিল ১৫ হাজার ২৫০ হেক্টর। বর্তমানে তা অতিক্রম করে ১৫ হাজার ৭৫০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। সোমবার উপজেলার বলেয়া হাটে প্রতি মন প্রকারভেদে ধান বিক্রি হয়েছে ১১৫০ থেকে ১২৮০ টাকা পর্যন্ত। কাহারোল উপজেলার ডহচি গ্রামের কৃষক হরিকান্ত রায় জানান তিনি এবার আমন মৌসুমে বিভিন্ন জাতের আগাম ধান আবাদ করে বেশ লাভবান হয়েছেন। তিনি জানান, আগাম জাতের ধান কাটার পর সেই জমিতে ভূট্টা চাষ করেছি।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকতা কৃষিবিদ আবু জাফর মোঃ সাদেক জানান, উপজেলায় আগাম জাতের বিনা ধান ১৭, বিনা ধান-৭, ব্রি-ধান -৮৭ ও ৭৫ এবং হাইব্রিড জাতের কিছু ধান ইতোমধ্যে কাটামাড়াই কর্তন করা হয়েছে। তিনি আরো বলেন, এবার আবহাওয়া প্রতিকুলে থাকায় ধানের ফলন ভালো হয়েছে বাজারে ধানের দাম বেশি থাকায় কৃষকেরা লাভের মুখ দেখছেন। তিনি বলেন, আমন ধান উৎপাদনের জন্য কৃষকদের বিভিন্ন ধরনের সহযোগীতা করা হয়েছে এবং কৃষি বিভাগের কৃষি উপসহকারী কর্মকর্তাগণ কৃষকদের সবসময় পরামর্শ দিয়ে নিরোলস ভাবে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে যত্রতত্র বিক্রি হচ্ছে মাংস

জিংক ফুড বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে দিনাজপুর সিভিল সার্জন

জিংক ফুড বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে দিনাজপুর সিভিল সার্জন

বিরামপুরে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-২

রাণীশংকৈল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে সুযোগ পেলো বালকেরা বঞ্চিত বালিকারা

ঠাকুরগাঁয়ে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা

৯৯৯ নম্বরে কল করে প্রাণে বাচঁলেন জিল্লুর

প্রাথমিকে পরীক্ষা ছাড়া মূল্যায়ন, রোল থাকবে একই

হরিপুরে বজ্রপাতে দুই সন্তানের জননীর মৃত্যু

পীরগঞ্জে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

এবার ঠাকুরগাঁওয়ের এক মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ের অভিযোগ, মাদ্রাসার কক্ষে তালা