Friday , 4 November 2022 | [bangla_date]

কাহারোলে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি মনোরঞ্জন শীল গোপাল কোন সংখ্যালঘু আক্রান্ত হলে আহত হবে মুক্তিযুদ্ধের চেতনা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি॥- কোন সংখ্যালঘু আক্রান্ত হলে আহত হবে মুক্তিযুদ্ধের চেতনা এমন মন্তব্য করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশ বিনির্মিত হয়েছিল একটি অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে। সেই চেতনা কোনভাবে আক্রান্ত হলে মুক্তিযুদ্ধের চেতনায় আহত হবে।
শুক্রবার (৪ নভেম্বর ২০২২) বিকেলে কাহারোল খোশালপুর রামকৃষ্ণ আশ্রমে উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি গোপাল আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ উন্নয়নের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। সাম্প্রদায়িক সম্প্রীতি হারিয়ে গেলে বাংলাদেশ পরাজিত হবে, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে। তাই যেকোনো মূল্যে এই সম্প্রীতি ধরে রাখতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার রাজনীতি প্রতিটি মানুষ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। তিনি বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার রায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে ইউপি নির্বাচন পরবর্ত্তী সহিংসতার ঘটনায় প্রার্থীসহ ২৮ জনের নামে মামলা, গ্রেফতার-২

বীরগঞ্জে স্কুল- কলেজে শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার

নাট্য সমিতির বিজয়ের আনন্দ বৈঠকী অনুষ্ঠানে বক্তারা কাঙ্খিত বিজয়ের পেছনে রয়েছে দীর্ঘ শোষন-বঞ্চনার দীর্ঘ ইতিহাস

বীরগঞ্জে রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রশিক্ষণের শুভ উদ্বোধন

আটোয়ারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী পালিত

বীরগঞ্জে ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন

৭ই মার্চের বক্তব্যই সশস্ত্র সংগ্রামের নির্দেশনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারীতে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা

দিনাজপুরে মোটরসাইকেল মেকানিক্স মালিক সমিতির উপজেলা কমিটি ঘোষণা