Wednesday , 30 November 2022 | [bangla_date]

কাহারোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

কাহারোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয়  দিবস উদযাপনে প্রস্তুতি সভা

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন ও ১৬ ডিসেম্বর-২০২২ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে এক প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ নভেম্বর-২০২২ সকাল ১১টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর ২০২২ মহান বিজয় দিবস যথাযথ উদযাপনের লক্ষে এক প্রস্তুতি আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো: নাইম হাসান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: সাদরাতুন মুমতাহিনা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, মো: রায়হান আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে,এম ফারুক, সাধারণ সম্পাদক মো: আব্দুল লতিফ, কাহারোল থানা ওসি মো: রইস উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো: আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার মো: শাহজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: রোকনুজ্জামান, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান মো: জাহিদুজ্জামান সরকার(লিমন), রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো: আতাউর রহমান বাবুল, রসুলপুর ইউপি চেয়ারম্যান, সঞ্জয় কুমার মিত্রসহ বিভিন্ন সরকারি-বে-সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী সুধীজন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও পৌরসভার মধ্যে টোল আদায় বন্ধ হচ্ছে

হরিপুরে ২কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

শিক্ষার্থীরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার-এমপি গোপাল

পীরগঞ্জে ভূমি তথ্য নিশ্চিতকরণে মতবিনিময় সভা

মসজিদ সামনে থেকে ১ লক্ষ ৬৩ হাজার টাকা চুরি।

করোনা মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নিবন্ধন ও দলীয় প্রতীক পাওয়ায় পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের নেতাকর্মীদের মিস্টি বিতরণ

হরিপুরে রোগী কল্যাণ সমিতি গঠনের জন্য আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে নৌকার প্রার্থীর প্রচারণায় প্রিজাইডিং অফিসার

হরিপুরে ওএমএস’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন