Sunday , 13 November 2022 | [bangla_date]

খানসামায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত বৃদ্ধা খামারপাড়া ইউনিয়নের বোর্ডেরহাট এলাকার বালাপাড়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অফিস সহকারী মৃত আঃ গফুরের স্ত্রী অমিছা বেগম (৭০)। রবিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের বালাপাড়া দাখিল মাদ্রাসার পার্শ্বে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধা রসুন কাটার উদ্দ্যেশে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে একটি অটোরিকশা ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর কর্মরত চিকিৎসক বৃদ্ধার অবস্থার অবনতি দেখে দ্রæত সময়ের মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দিনাজপুরে নিয়ে যাওয়ার পথে বৃদ্ধা মারা যান।
এ বিষয়ে সাব-ইন্সপেক্টর মানিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজনের কোন আপত্তি না থাকায় বৃদ্ধার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে ৮টি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেসন

পীরগঞ্জে যুবলীগের সাবেক সভাপতির ইন্তেকাল

সবুজ শ্যামল হাজি মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয় গল্প ও আড্ডা ক্যাম্পাসের স্পন্দন

জীবন ও সম্পদের নিরাপত্তাসহ র্নিবিগ্নে পৈত্রিক সম্পত্তিতে বাড়ি নির্মাণ পরিবেশের দাবীতে দিনাজপুরে বয়োবৃদ্ধ বোনদের সংবাদ সম্মেলন

দিনাজপুরে মেয়েদের আন্ত:স্কুল বাস্কেটবল টুর্নামেন্টে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন

রাণীশংকৈল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে সুযোগ পেলো বালকেরা বঞ্চিত বালিকারা

‘তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ দিনাজপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

পঞ্চগড়ের বোদা উপজেলায় বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা

বৃষ্টির আশায় দিনাজপুরের তিন গ্রামে ইন্দ্র দেবের নগর বিয়ে

দিনাজপুরে ব্যতিক্রমী লাইফ বেকারীর যাত্রা শুরু