Wednesday , 2 November 2022 | [bangla_date]

খানসামায় গাঁজাসহ ব্যবসায়ী আটক

দিনাজপুর প্রতিনিধি \ মাছের শুটকি ব্যবসার আড়ালে গাঁজা বিক্রির অভিযোগে দিনাজপুরের খানসামায় ইউনুস আলী (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। ইউনুস আলী নীলফামারী সদর উপজেলার মাদারপীর এলাকার ইয়াকুব আলীর ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করে এবং তার নিকট থেকে দেড়’শ গ্রাম গাঁজা উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইউনুস আলী গত ৬/৭ মাস যাবত খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের পূর্ব বাসুলী গ্রামের বটতলীবাজারে মাছের শুটকির ব্যবসা করে আসছেন। তবে শুটকি ব্যবসার আড়ালে গাঁজার ব্যবসাও করতেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি জানতে পেরে গত মঙ্গলবার সন্ধ্যায় তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। অভিযানে দেড়’শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন।
খানসামা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তাওহীদুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার তাকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিশ্বনবীকে নিয়ে ভারতের পুরোহিত কটুক্তি করায় হাকিমপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, প্রাণ গেলো ৩ যুবকের

দিনাজপুরে ফুলকুঁড়ি আসরের উদ্যোগে শিশুদের সাতার শেখা কর্মসূচি

আসন্ন বীরগঞ্জ পৌর নির্বাচনে কে হচ্ছে নৌকা মাঝি!

বীরগঞ্জে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে ১১ হাজার টাকা জরিমানা

নির্বাচন কমিশন কোন চাপে আমাদের শাপলা মার্কা দিচ্ছে না -পঞ্চগড়ে সারজিস আলম

রাজদেবোত্তর এস্টেটের পক্ষে রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানকে সংবর্ধনা প্রদান

উত্তরাঞ্চল সফর শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি গোলাম সাব্বির সাত্তার বীরগঞ্জে বিপু’র সাথে সৌজন্য সাক্ষাৎ

সীমান্তবর্তী ঠাকুরগাঁও জেলায় সংক্রমণ রোধে কঠোর অবস্থানে প্রশাসন। বিস্তারিত জানতে টাচ করুন

বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুরের সংবাদ সম্মেলন