Monday , 14 November 2022 | [bangla_date]

খানসামায় মৃতপ্রায় গরুর মাংস বিক্রিকালে ৫০ হাজার টাকা জরিমানা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে মৃতপ্রায় গরুর মাংস বিক্রি করার অপরাধে আলম মাংস স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার পাকেরহাটে গোপন সংবাদের ভিত্তিতে মৃতপ্রায় গরুর মাংস বিক্রির সময় তা জব্দ করেন উপজেলা প্রাণীসম্পদ বিভাগ। এরপর ঘটনাস্থলে এসে আলম মাংস স্টোরের স্বত্বাধিকারী সোহেল রানাকে ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার আইনে ২০০৯/৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তার।
উপজেলা প্রাণীসম্পদ অফিসার হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৃতপ্রায় গরুর মাংস বিক্রির সময় হাতেনাতে ধরে সেগুলো জব্দ করা হয়। এরপর ইউএনও এসে ঘটনাস্থল পরিদর্শন করে আলম মাংস স্টোরকে জরিমানা করার পর মাংসগুলো মাটিতে পুতে রাখা হয়। পরবর্তীতেও মাংসের দোকান গুলোতে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে আদিবাসি জন গোষ্ঠীর সাথে মত বিনিময়

ঠাকুরগাঁওয়ে প্রীতি ম্যাচ খেলতে — ব্যারিস্টার সুমন

হাকিমপুরে মূল্য তালিকা না থাকায় জরিমানা

রোজিনার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি হতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

বালিয়াডাঙ্গীতে আইনগত সহায়তা বিস্তারে উদ্বুদ্ধকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

দিনাজপুরে ইমামদের রিফেসাস কোর্সে সনদ বিতরণ

বীরগঞ্জ আমতলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

দিনাজপুরে নির্বাচন অফিস চত্বরে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচী পালিত

ঠাকুরগাঁওয়ের রাজপথ দখল করবে যুবদল- মহেবুল্লাহ্ আবু নুর

পঞ্চগড়ে অসহায় রোগীর পাশে জামায়াতে ইসলামী