Saturday , 5 November 2022 | [bangla_date]

ঘুঘুডাঙ্গায় মঈন উদ্দীন আহমেদ চৌধুরী স্মৃতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

শনিবার দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ঘুঘুডাঙ্গা পল্লী মঙ্গল সমিতির আয়োজনে মঈন উদ্দীন আহম্মেদ চৌধুরী স্মৃতির উদ্দ্যোগে গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর সহযোগিতায় এবং আন্ধেরী হিলফি বন্ জার্মানী’র আর্থিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট চিকিৎসক ও চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক আলহাজ¦ ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ঘুঘুডাঙ্গা পল্লী মঙ্গল সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাজ্জাদ হোসেন, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, নির্বাহী সদস্য আমিন উদ্দীন, মোঃ মাজেদুর রহমান ও আল আমিন। চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ ফাহমিদা নাজনিন ও সিনিয়র আউটরিচ অরগানাইজার মোঃ হামিদুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কলেজের প্রভাষক শেখ সাগীর আহম্মেদ কমল। সভাপতির বক্তব্যে আলহাজ¦ ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী বলেন, বিশ^াস ও ভালোবাসা জান্নাতের চাবিকাঠি। চোখ প্রতিটির মানুষের জীবনে এক অমূল্য সম্পদ। এর প্রতিনিয়ত পরিচর্যা করা উচিত। চক্ষু শিবিরে চোখের ছানি অপারেশন, লেন্স লাগানো, রাতকানা সহ চোখের বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা ও বিনামূল্যে রোগীদের মাঝে ঔষধ বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে শীতের আগমনে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

রুহিয়ায় বড়দিন উদযাপিত

বোদায় বিশ্ব খাদ্য দিবসে যুব-গণর‌্যালী ও আলোচনা সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে বিলের কচুরিপানা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

মায়ের জন্য পাত্র চেয়ে ছেলের বিজ্ঞপ্তি

পঞ্চগড়ে করতোয়া নদী থেকে মর্টার শেল উদ্ধার

কাহারোলে কাঠের তৈরি রেডিমেড ফার্নিচারের কদর দিন দিন বাড়ছে