Wednesday , 23 November 2022 | [bangla_date]

ঘোড়াঘাটে পৌর মেয়র মিলনকে শুভেচ্ছা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কমিটির ২নং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ৩ বারের পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনকে ফুলেল শুভেচ্ছা জানায় নেতা কর্মীরা।
মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টার দিকে ঘোড়াঘাট পৌর বিএনপি ও যুবদল, ছাত্রদল এবং সেচ্ছাসেবক দলের আয়োজনে খেতাব মোড়ে এ শুভেচ্ছা জানায় নেতা কর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির নব নির্বাচিত ২ নং যুগ্ম-সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, পৌর বিএনপির ভার প্রাপ্ত সাধারন সম্পাদক মুক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদব আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, পৌর যুবদলের যুগ্ম আহব্বায়ক নাঈম খান নিরব, সদস্য সচিব সজিব কবির, পৌর ছাত্রদলের আহব্বায়ক রেজভী আহম্মেদ রকি, সদস্য সচিব ইফতারুল ইসলাম ধলু, সেচ্ছা সেবক দলের আজিজুর রহমান, গোলাম রব্বানী ও শ্রমিক দলের মাহফুজার রহমান প্রমুখ।
এ সময় সেখানে পৌর বিএনপি, পৌর যুবদল, ছাত্রদল এবং সেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আব্দুস সাত্তার মিলন বলেন, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ায় আমি মনে করি এ সফলতা ঘোড়াঘাট পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সফলতা। এছাড়াও তিনি জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি সহ বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চাঁদগঞ্জ দ্বিমুখী হাই স্কুল এন্ড কলেজে ঘোষনা করা হলো ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে জেসি বান্ধব গ্রীন স্কুল

দিনাজপুরে তুমি সুর-আমি কথা অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু

বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাত দিয়ে সৃষ্টি হয়েছে ——নৌপরিবহন প্রতিমন্ত্রী

রাণীশংকৈলে বিশ্ব মা দিবস পালিত

আমেরিকার ইতিহাসে নজিরবিহীন, কাল দ্বিতীয় বার ইমপিচমেন্টের মুখোমুখি হচ্ছেন ট্রাম্প

রাণীশংকৈলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

বোদায় বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপন

পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ-১৭ শুরু

বিএনপির মহাসমাবেশে দিনাজপুর থেকে  যোগ দেবেন ১৪/১৫ হাজার নেতাকর্মী

বিএনপির মহাসমাবেশে দিনাজপুর থেকে যোগ দেবেন ১৪/১৫ হাজার নেতাকর্মী

হাবিপ্রবিতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত