Sunday , 27 November 2022 | [bangla_date]

ঘোড়াঘাটে ভুট্টার ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

ঘোড়াঘাটে ভুট্টার ক্ষেত থেকে  যুবকের লাশ উদ্ধার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৯টার দিকে চককাঁঠাল গ্রামের পাশে ভুট্টার ক্ষেতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ইসমাইল হোসেনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ইসমাইল হোসেন উপজেলার ঋষিঘাট গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, ইসমাইল হোসেন ঢাকার একটি ইঞ্জিনিয়ার সাইটে ভেকু মেশিনের হেলপার হিসেবে কাজ করতেন। গত ৫দিন আগে ঢাকা থেকে এসে উপজেলার লালমাটি শ্যামপুর গ্রামে বোন জামাইয়ের বাড়িতে ছিলেন।
নিহত ইসমাইল হোসেনের বোন জোসনা বেগম বলেন, তার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে শনিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন। পরের দিন সকালে স্থানীয় লোকজন ইসমাইল হোসেনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, নিহতের শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে নিজেই ইদুঁর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে একটি ইউডি মামলা রজু করে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, লাশের ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ নানা আয়োজনে শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিক পালন হয়েছে

শেখ হাসিনার নির্দেশনায় কান্তজিউ মন্দিরকে পূর্ণাঙ্গ পর্যটন এলাকায় পরিণত করা হচ্ছে -এমপি গোপাল

বীরগঞ্জে বাস উল্টে ২০ যাত্রী আহত

ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন কর্ম-পরিকল্পনা সভায় পৌর মেয়র সরকারি সেবার মান বৃদ্ধি এবং বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে

দিনাজপুরে ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১’ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে

হরিপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

রাণীশংকৈলে গ্রাম আদালত সক্রিয়করণ সমন্বয় সভা

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশসহ ৩ জন নিহত

টিকা নিতে অ্যাপসে নিবন্ধন করবেন যেভাবে

দিনাজপুর-১ আসনের বিএনপি’র প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন