Wednesday , 30 November 2022 | [bangla_date]

চিরিরবন্দরে বিদ্যুৎস্পর্শে এক ব্যক্তি নিহত

চিরিরবন্দর (দিনাজপুুর) প্রতিনিধি: পুকুর সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ২ সন্তানের জনক অকিদুল ইসলাম (৩৫) নামে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গতকাল বুধবার সকাল আনুমানিক সাড়ে ৫টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর গ্রামের দোহলাপাড়ায় ঘটেছে। নিহত অকিদুল ইসলাম ওইপাড়ার হাচিমদ্দিনের ছেলে।
থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, অকিদুল গত ২৯ নভেম্বর রাতে স্থানীয় আমিনুল ইসলামের পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক বাল্ব সেটিং করে। ভোরেরদিকে অকিদুল বৈদ্যুতিক সংযোগের কেবল স্পর্শ করলে সে গুরুতর আহত হয়। ঘটনা টের পেয়ে স্থানীয়রাসহ তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরে চিকিৎসকের নিকট নিয়ে আসার পথে সে মারা যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কমল রায় জানান, নিহত অকিদুলের হাতে বিদ্যুৎস্পর্শের চিহ্ন রয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সফল নারী কসাই বীরগঞ্জের জমিলা

মাদকের ছোবল থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে —হুইপ ইকবালুর রহিম

কান্তজিউ মন্দিরে রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে সংবর্ধনা প্রদান

রাণীশংকৈলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী পালিত

বীরগঞ্জে বৃষ্টির জন্য মুসল্লীরদের ইস্তেসকার নামাজ আদায়

পঞ্চগড়ে বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা

পীরগঞ্জে স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু আদর্শের কর্মীদের আলোচনা সভা

তেঁতুলিয়া মাদকের নীল দংশনে তরুণরা সন্তানদের বাঁচাতে আকুতি অভিভাবকদের

​ চীন থেকে এলো সিনোফার্মের আরও ৩০ লাখ টিকা

নওপাড়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মোড়ের উদ্বোধণ করলেন শ্রী মৎ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ

নওপাড়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মোড়ের উদ্বোধণ করলেন শ্রী মৎ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ