Tuesday , 22 November 2022 | [bangla_date]

চিরিরবন্দরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: “এন্টিবায়োটিক ব্যবহারে সতর্ক হই, সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি” এ প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে একটি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১ নভেম্বর সোমবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ-সিডিসির এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট, ভাইরাল হেপাটাইসিস ও ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. খালিদ হাসান।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. তানভীর হাসনাত রবিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মো. জিয়াউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কুন্ডু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুজ্জামান, উপজেলা পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার (আর্য়ুবেদিক) ডা. নাজমুল হক বক্তব্য রাখেন ও মূল প্রবন্ধ উপস্থাপনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভিক রায়। বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলেক্ষে একটি র‌্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পদক্ষিণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে মাছ চাষে মুরগির বিষ্ঠা, জনজীবন অতিষ্ঠ!

বীরগঞ্জে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চ‚ড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ

৫ বছর পর পৌরসভা নির্বাচনের ফলাফল বাতিল

গ্রীণ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সাংবাদিক লিয়াকত আলী বাদলকে নির্যাতন প্রতিবাদে বিরলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

পীরগঞ্জে নারী ঝু-লন্ত ম-রদেহ উ-দ্ধার

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁও পৌরসভায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা

বাংলাদেশের পরিবর্তন চাইলে হ্যাঁ ভোটে সিল মারতে হবে -পঞ্চগড়ে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সব শিক্ষার্থীর অংশগ্রহণের দাবিতে খানসামায় মানববন্ধন ও স্মারকলিপি